Monday, March 30, 2026

বর্ণ অনন্য,”কিছু অতীত আগামীর জন্য” এক অভিনব প্রয়াস ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে

Date:

Share post:

নতুন প্রজন্মের সাথে পূরাতনের মেলবন্ধন ঘটানোর এক অভিনব প্রচেষ্টা এই বর্ণ অনন্য। এই মূল ভাবনাটি নবমিতা দাসের। তিনি প্রেসিডেন্সি কলেজে সোশিওলজির অধ্যাপিকা। পুরনো দিনের রবীন্দ্রনাথের গান,কবিতার পাশাপাশি বিদেশের গান কবিতার মিলিত সংকলনে তিনি একটি অ্যালবাম তৈরী করেছেন।

আরও পড়ুন-ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল রাসায়নিক কারখানা: মৃত কমপক্ষে 20, ধ্বংসস্তুপে আটক 70

এই প্রসঙ্গে তিনি জানিয়েছেন- “আমি এই অ্যালবামটিতে ব্যবহৃত গান  ও কবিতাগুলিকে বর্তমান সময় পরিস্থিতি অনুযায়ী ভাগ করেছি । যেখানে অতীতের  সময়কে নতুন প্রজন্মের কাছে তাদের মত করে  তুলে ধরতে  চেয়েছি এবং সেই গান ও কবিতাগুলির মাধ্যমে কিছু সামাজিক বার্তা পৌচ্ছে দিতে চেয়েছি আগামী প্রজন্মের কাছে। যাতে তারা পুরনো দিনের ফেলা আসা সেই সব গান কবিতাগুলো আজকের দিনে দাঁড়িয়ে নিজেদের মতো করে উপলব্ধি করতে পারে।” জানা গিয়েছে মহালয়ার দিন এই অ্যালবামটি মুক্তি পাবে । ইতিমধ্যেই এই অ্যালবামটির একটি ট্রেলার মুক্তি পেয়েছে ইউটিউবে। নবমিতা দাস ও তার টিমের (সাত্যকী ব্যানার্জী, দ্বৈপায়ন সাহা ও কৌস্তভ দে) সকলের মিলিত প্রচেষ্টায় তৈরি এই বর্ণ অনন্য অ্যালবামটি। তাদের এই অভিনব প্রচেষ্টার জন্য “এখন বিশ্ববাংলা সংবাদের” তরফ থেকে রইল অনেক শুভেচ্ছা।

আরও পড়ুন-15 মিনিট ধরে আকাশে দেখা গেল “আগুন রামধনু”

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...