Sunday, June 14, 2026

সব্যসাচী দত্ত’র গনেশ পুজোর উদ্বোধনে দিলীপ-মুকুল, ত্রিসীমানায় নেই তৃণমূল

Date:

Share post:

মন্ডপের মাথায় রয়েছে বিশালাকায় পদ্মফুল। আর পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দিলীপ ঘোষ।
তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত কোন দিকে ঝুঁকে আছেন,
এরপর তা আর না বোঝার কিছু নেই।

বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বিধায়ক সব্যসাচী দত্তের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা অনেকদিনের পুরনো। সেই জল্পনা ফের চলে এলো শিরোনামে। সোমবার সল্টলেকে সব্যসাচী দত্তের গনেশ পুজোর আনুষ্ঠানিক
উদ্বোধন করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, সঙ্গে মুকুল রায়।
তৃণমূল বিধায়কের এই গনেশ পুজোয় ডাকা হয়নি কোনও তৃণমূল নেতা-নেত্রীকেই। উল্টে সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপির নেতাদের। তাঁর বিজেপি যোগের সম্ভাবনা আরও স্পষ্ট করেছেন সব্যসাচী। আরও গুরুত্বপূর্ণ, সব্যসাচীর গনেশ পুজোর মন্ডপের মাথায় রয়েছে বিশাল এক পদ্মফুল।  রাজনৈতিক মহলে জল্পনা, তাহলে কি এবার সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার ব্যবস্থা সত্যিই নিশ্চিত?

সাম্প্রতিক অতীতে সব্যসাচীর সঙ্গে একাধিকবার সাক্ষাত হয়েছে মুকুল রায়ের। কিন্তু দু’তরফই এই সাক্ষাতের অন্য ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু এবার আর রাখঢাখ নেই। তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের গনেশ পুজো উদ্বোধনে যাচ্ছেন দিলীপ-মুকুল। এবারই প্রথম বিজেপির রাজ্য সভাপতি যাচ্ছেন সব্যসাচীর আমন্ত্রণে, সব্যসাচীর ডেরায়। তাই সব্যসাচীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা এক ধাক্কায় অনেকটাই লাফ দিয়েছে। রাজনৈতিক মহল বলছে, হেভিওয়েট তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত-র গেরুয়া শিবিরে ঢুকে পড়া এখন স্রেফ সময়ের অপেক্ষামাত্র।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...