Thursday, June 11, 2026

অর্জুনকে পরিকল্পিতভাবে খুন করতে চাইছেন মমতা! বিতর্কিত মন্তব্য করায় মুকুলের বিরুদ্ধে FIR

Date:

Share post:

আইনি জটিলতা যেন কিছুতেই এড়াতে পারছেন না বিজেপি নেতা মুকুল রায়। আদালতে গিয়ে একটা মামলায় নিষ্কৃতি চাইছেন, তো অন্য একটি মামলা আবারও ঘাড়ে চেপে বসেছে। সোমবার ফের মুকুল রায়ের বিরুদ্ধে দায়ের হল FIR। ভাটপাড়া থানায় FIR দায়ের করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে খুন করার পরিকল্পনা করেছিলেন।

মকুল রায়ের এই বিতর্কিত মন্তব্যের পরই চুপচাপবসেছিল না ঘাসফুল শিবির। এক মুহূর্ত দেরি না করে মুকুলের বিরুদ্ধে FIR দায়ের করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কীভাবে প্রমাণ ছাড়া এমন অবিবেচকের মত কথা বললেন মুকুল রায়? সেই প্রশ্ন তুলেছেন তিনি। মুকুল রায়ের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন চন্দ্রিমা।

ঘটনার সূত্রপাত, সোমবার ছিল গণেশ পুজো। সেই উপলক্ষে এদিন বিধান নগর মিউনিসিপ্যালিটির প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের গণেশ পুজোর উদ্বোধনে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেননরা।

সেখানেই মুকুল রায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন, “অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করতে হবে। তিনিই অর্জুন সিংকে খুন করতে চেয়েছিলেন।”

যা নিয়ে বঙ্গ রাজনীতিতে এখন বিতর্ক তুঙ্গে।

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...