Tuesday, February 10, 2026

NRC নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ রাষ্ট্রসঙ্ঘের

Date:

Share post:

কেউ যেন রাষ্ট্রহীন না হয়ে পড়েন, তা নিশ্চিত করতে ভারতের কাছে আর্জি জানাল রাষ্ট্রসঙ্ঘের উদ্বাস্তু বিভাগের প্রধান ফিলিপো গ্রান্ডি। সম্প্রতি, অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়া পর দেখা গিয়েছে, সেখানে নাম বাদ পড়েছে প্রায় 19 লক্ষ মানুষের। সরাসরি এনআরসির নাম না করলেও জেনিভা থেকে প্রকাশিত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউএন হাইকমিশনার ফর রেফিউজি ফিলিপো।

তিনি বলেছেন, ‘এমন কোনও প্রক্রিয়ায় যেখানে বিরাট সংখ্যক মানুষ রাষ্ট্রহীন হয়ে পড়েন, সেটাকে সারা পৃথিবী থেকে উদ্বাস্তু সমস্যা দূরীকরণের উদ্যোগে বড় আঘাত হিসেবেই দেখা উচিত।’

মানবাধিকার কর্মী তিস্তা শীতলাবাদের স্বেচ্ছাসেবী সংগঠন সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস আবার অন্য দাবিতে সরব হয়েছে। সংগঠনের তরফে দাবি তোলা হয়েছে, এনআরসি থেকে যাঁদের নাম বাদ পড়েছে অবিলম্বে তাঁদের হাতে বহিষ্করণ নির্দেশের (এক্সক্লুশন অর্ডার) কপি তুলে দিতে হবে। যাতে তাঁরা নির্ধারিত সময়সীমার (120দিন) মধ্যে ফরেনার্স ট্রাইব্যুনালে আপিল করতে পারেন।

আরও পড়ুন-ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জের, বৌবাজারে ভেঙে পড়লো 4টি বাড়ি

 

spot_img

Related articles

প্রশ্নফাঁস রুখতে কিউআর কোড ও মেটাল ডিটেক্টর, বৃহস্পতিবার থেকে নিশ্ছিদ্র নিরাপত্তায় শুরু উচ্চমাধ্যমিক

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। পঠন-পাঠন ও প্রশাসনিক স্তরে ‘এসআইআর’-এর প্রভাব নিয়ে যখন শিক্ষক মহলে...

বাংলাদেশের শাস্তি মুকুব, ভারতের বিরুদ্ধে খেলবে পাকিস্তান

  যাবতীয় জল্পনার অবসান। আগামী রবিবার টি২০ বিশ্বকাপে (T20 World Cup) ভারতের (India) বিরুদ্ধে ম্যাচ খেলতে নামছে পাকিস্তান (Pakistan)...

বাংলায় বিজেপির শিক্ষক সভা! বক্তা ধর্মেন্দ্র প্রধান, লক্ষ্য নিয়ে জল্পনা

ভরা পরীক্ষার মরসুম। তার সঙ্গে চলছে SIR-এর কাজ। আর এর মধ্যেই হঠাৎ বাংলার শিক্ষকদের নিয়ে সভা করতে উতলা...

ত্রুটিমুক্ত নির্বাচনের পথে বড় পদক্ষেপ! ভোটার স্লিপে এবার শুধুই কমিশনের লোগো

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটার স্লিপ বিলি নিয়ে নজিরবিহীন কড়াকড়ি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোটপ্রক্রিয়াকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত এবং...