Thursday, February 26, 2026

কর্ণাটক কংগ্রেসের বড় নেতা শিবকুমারকে গ্রেফতার করল ইডি

Date:

Share post:

কর্ণাটক কংগ্রেসের প্রভাবশালী নেতা ও ক্রাইসিস ম্যানেজার ডিকে শিবকুমারকে গ্রেফতার করল ইডি। বেআইনি সম্পত্তি ও টাকা পাচারের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন কর্ণাটকের অতি ধনী এই কংগ্রেস বিধায়ক। কংগ্রেস-জেডিএস সরকার গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডিকে শিবকুমার। কুমারস্বামীর সরকার গড়ার সময় বিজেপিতে যাওয়া ঠেকাতে তাঁর হোটেলেই রাখা হয়েছিল কংগ্রেস বিধায়কদের। শিবকুমারের গ্রেফতারিকে পরিকল্পিত রাজনৈতিক প্রতিহিংসা বলে সমালোচনা করেছে কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলেছে, এক দুর্নীতিগ্রস্ত নেতাকে গ্রেফতার করেছে ইডি। এর মধ্যে রাজনীতির জায়গা নেই।

spot_img

Related articles

পাওয়ার অফ হলেও থামবে না মেট্রোর চাকা! দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুটে চালু নয়া সিস্টেম

মেট্রোরেলের (Kolkata Metro) সফর করতে করতে আচমকা বিদ্যুৎ চলে গেলে দীর্ঘক্ষণ টানেলে আটকে থাকতে হয় যাত্রীদের। অনেকে অসুস্থ...

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...