Saturday, April 4, 2026

আগামী দু’সপ্তাহে বাতিল হবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, কিন্তু কেন?

Date:

Share post:

আগামী দু’সপ্তাহে বাতিল হবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে দেবীপুর এবং রসুলপুর স্টেশনের মধ্যে দ্বিতীয় লাইন চালু করার জন্য 13 দিন ধরে 180 মিনিট করে ‘প্রি নন-ইন্টারলকিং’-এর কাজ করা হবে রসুলপুর এবং মেমারি স্টেশনে। আগামী বুধবার থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই কাজ করা হবে। যার দরুন ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অন্যদিকে, 16 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত দিনে 240 মিনিট করে ট্রাফিক ও পাওয়ার ব্লক করা হবে বৈঁচি, দেবীপুর, রসুলপুর এবং মেমারি স্টেশনে। এই কাজের জন্য ওই সময়কালে একাধিক দিনের আপ মিথিলা এক্সপ্রেস, আপ-ডাউন কবিগুরু এক্সপ্রেস, হুল এক্সপ্রেস-সহ একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল করা হচ্ছে।

পূর্ব রেল সূত্রে আরও খবর, আগামী 4 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন দিনে 18টি করে আপ ও ডাউন লোকাল বাতিল করা হচ্ছে। এছাড়া, কিছু ট্রেনকে ঘুরিয়ে দেওয়া, যাত্রাপথ কমিয়ে দেওয়া-সহ বেশ কিছু ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...