Tuesday, June 23, 2026

মাঝপথে থমকাল সুনিধির সুরের সফর: আপাতত পিছল কলকাতার অনুষ্ঠান

Date:

Share post:

লাগাতার সঙ্গীত সফরে ক্লান্ত গায়িকা। লখনউয়ের (Lucknow) মঞ্চে গাইতে গিয়েই গলায় সমস্যা হওয়ায় কান্নায় ভেঙে পড়েন সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। সেই ঘটনার কয়েক দিনের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন গায়িকা। চিকিৎসকের পরামর্শে কলকাতার (Kolkata) অনুষ্ঠান বাতিল করলেন তিনি। তবে, ভক্তদের জন্য সুখবর। খুব ফের নতুন করে এই অনুষ্ঠানের দিন নির্ধারণ করছেন সুনিধি।

গত বছরের ২৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় দফায় নিজের ‘আই অ্যাম হোম’ (I Am Home) সঙ্গীত সফর শুরু করেছিলেন সুনিধি। টানা একের পর এক লাইভ শো করতে গিয়েই ধীরে ধীরে গলায় সমস্যা বাড়তে থাকে। সম্প্রতি লখনউয়ের এক অনুষ্ঠানে গান গাওয়ার সময়ই সেই সমস্যা প্রকট হয়ে ওঠে। গান গাইতে গিয়েই আচমকা গলা ধরে আসে তাঁর।

মঞ্চে দাঁড়িয়েই দর্শকদের উদ্দেশে সুনিধি জানান, তাঁর কণ্ঠের অবস্থা খুবই খারাপ। তিনি বলেন, “আমার গলার অবস্থা সাংঘাতিক খারাপ। কিন্তু আমি জানি আপনারা আমার সঙ্গে আছেন। আমি গান গেয়ে যেতে চাই।” কথা বলতে বলতেই আবেগে ভেঙে পড়েন গায়িকা। চোখে জল নিয়ে বলেন, আগে কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি তাঁকে, এবং এই অভিজ্ঞতা তাঁর কাছে অত্যন্ত অস্বস্তিকর। দর্শকদের কাছেও তিনি ক্ষমা চান।

এই ঘটনার কিছু দিন পরেই সমাজমাধ্যমে একটি বিবৃতি প্রকাশ করেন সুনিধি। সেখানে তিনি জানান, লখনউয়ের অনুষ্ঠানের কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তিনি বারবার গলার সংক্রমণে ভুগছেন এবং চিকিৎসকের পরামর্শে এখন সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন।

চিকিৎসকের নির্দেশ মেনেই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও জানান তিনি। সেই কারণেই ১৪ মার্চের কলকাতার অনুষ্ঠানটি আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে ভক্তদের জন্য স্বস্তির খবরও দিয়েছেন সুনিধি। নতুন করে এই কনসার্টের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মার্চ।

গায়িকার জানানো অনুযায়ী, যাঁরা ইতিমধ্যেই কলকাতার (Kolkata) ১৪ মার্চের অনুষ্ঠানের টিকিট কেটেছেন, তাঁদের নতুন করে টিকিট কাটতে হবে না। একই টিকিটে ২৫ মার্চের অনুষ্ঠানেও প্রবেশ করা যাবে। অনুষ্ঠানটির স্থানও অপরিবর্তিত থাকছে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...