Sunday, June 28, 2026

হেফাজতে থেকেও মোদি সরকারকে ফের কটাক্ষ চিদম্বরমের

Date:

Share post:

তিনি এখন CBI হেফাজতে, তবুও মোদি সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

মঙ্গলবার INX মিডিয়া মামলার শুনানির শেষে দিল্লি আদালতের বাইরে বেরোনো মাত্রই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা।মূলত CBI হেফাজত নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাতের পাঁচ আঙুল দেখিয়ে চিদম্বরম বলেন, “5 পারসেন্ট… GDP 5 পারসেন্ট”।

প্রসঙ্গত, ন্যাশনাল স্ট্যাটিসটিক্যাল দফতরের তথ্য সম্প্রতি বলেছে, দেশের GDP এই আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে 5 শতাংশে নেমে এসেছে। গত আর্থিক বর্ষের শেষ ত্রৈমাসিকে GDP-র হার ছিল 5.8 শতাংশ। চিদম্বরম এদিন সেটাই বলতে চেয়েছেন।

এদিকে দিল্লি আদালত মঙ্গলবার চিদম্বরমের CBI হেফাজতের মেয়াদ 5 সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। গত 22 আগস্ট INX মিডিয়া মামলায় CBI চিদম্বরমকে গ্রেফতার করে। এদিন তাঁকে বিশেষ আদালতে বিচারপতি অজয় কুমার কুহারের এজলাসে পেশ করা হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং চিদম্বরমের আইনজীবী বিচারপতিকে জানান যে শীর্ষ আদালত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে 5 সেপ্টেম্বর পর্যন্ত CBI হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। এদিন সেই নির্দেশই বহাল রাখে আদালত।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...