Sunday, June 28, 2026

বন্ধ হল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ, ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণের আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের

Date:

Share post:

আপাতত বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা হাইকোর্টের নির্দেশে। ষোলই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখতে হবে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ। আদালতের অনুমতি ছাড়া কাজ আরম্ভ করা যাবে না। জনস্বার্থ সংক্রান্ত একটি মামলার আদেশে আজ এই আদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহমুখী টানেল খোঁড়ার কাজে ভূগর্ভে ব্যবহৃত টানেল বোরিং মেশিন বা টিবিএম-এর কম্পনে বউবাজার এলাকায় বহু বাড়িতে ফাটল ধরেছে। খসে পড়েছে ছাদের চাঙড়। এমনকি আজ মঙ্গলবার সকালে একটি বাড়ির একাংশ ধসে পড়েছে। অনেকগুলি বাড়ি আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরিস্থিতির খবর পেয়ে রবিবার বউবাজারে পৌঁছেছিলেন মেয়র তথা পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি যাওয়া সত্ত্বেও চিঁড়ে না ভেজায় সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বাসিন্দারা পথ অবরোধ করেন। ক্ষোভের আন্দাজ করে গতকাল সন্ধ্যার মুখে এলাকায় পৌঁছন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের আশ্বাস দেন। সেইমত আজ নবান্নে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব সহ অন্যান্য অধিকর্তারা। বৈঠকে মেট্রো কর্তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের আশ্বাস দিয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...