Friday, May 22, 2026

উত্তাল দিঘার সমুদ্রে স্ত্রীকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল স্বামীর

Date:

Share post:

সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিলেন স্ত্রী। তাঁকে বাঁচানো গেলেও সমুদ্র থেকে আর ফিরিয়ে আনা হল না স্বামীর। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে দিঘার ক্ষণিকা ঘাটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম দীপু সেনাপতি (40)। সোমবার হুগলির খানাকুল থেকে বাসে করে দিঘা বেড়াতে আসেন 40 জনের একটি দল। সেই দলেই ছিলেন দীপুবাবু ও তাঁর স্ত্রী মিতা দেবী। নিম্নচাপের জেরে সকাল থেকেই ফুঁসছিল দিঘার সমুদ্র। তাকে অগ্রাহ্য করেই সমুদ্রে নেমে পড়েছিল বহু পর্যটক। একহাতে ধরা মোবাইল ফোন নিয়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন মিতাও। আচমকাই ঘূর্ণিতে পড়ে যান। তাঁর “বাঁচাও বাঁচাও” আর্তনাদ শুনে এগিয়ে যান তাঁর স্বামী। অনেক লড়াই করে স্ত্রীকে কোনও মতে
পাড়ে ঠেলে দিলেও নিজে ফিরতে পারেননি দীপুবাবু।

দীর্ঘক্ষণ তাঁর কোনও সাড়া না মেলায় নুলিয়ারাদের নামানো হয় সমুদ্রে। কিন্তু নুলিয়ারা ব্যর্থ হন। কিছুক্ষণ পরে জোয়ারের জলে ভেসে আসে দীপুবাবুর নিথর দেহ। মিতাদেবীকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...