Saturday, January 17, 2026

এবার বিধানসভায় “গুমনামি” প্রসঙ্গ

Date:

Share post:

দেশ নায়ক নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী নিয়ে তৈরি হতে চলা “গুমনামি” চলচ্চিত্র প্রসঙ্গ উঠে এল রাজ্য বিধানসভায়। সিনেমাটি প্রসঙ্গে তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর বলেন, ওই সিনেমায় নেতাজিকে গুমনামি বাবা বলে দেখানো হয়েছে। এটা নেতাজি সুভাষ চন্দ্র বসুর পক্ষে মর্যাদা হানিকর। তাঁর মতো বিপ্লবী নেতার গুমনামি বাবা সেজে থাকার কোনও প্রয়োজন নেই। এটা বাংলার আত্মমর্যাদার লাগার মতো সিনেমা। কী করে কেন্দ্রীয় সেন্সর বোর্ড তার ছাড়পত্র দিল, এটা অবাক করার বিষয়।

তিনি আরও বলেন, খোসলা কমিশন বা মুখার্জি কমিশন নেতাজির মৃত্যু নিয়ে কিছু বলেনি। তাহলে এই সিনেমায় কী করে গুমনামি বাবা হিসেবে নেতাজিকে দেখানো হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।

এরপর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “বিষয়টি তথ্য¬সংস্কৃতি দপ্তরের দেখার বিষয়। আপনিও বলুন। আমিও বলব তাদের দেখার জন্য।”

আরও পড়ুন-আগামী দু’সপ্তাহে বাতিল হবে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন, কিন্তু কেন?

 

spot_img

Related articles

দিলীপের জায়গা বঙ্গ বিজেপিতে আবারও অনিশ্চিত! ব্রাত্য মোদির সভা থেকে

স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিশেষ বৈঠক করে ভোটের আগে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি...

টাটার সঙ্গে মোদির দেওয়া-নেওয়া কূট-নীতি! সিঙ্গুরের সভার আগে ফাঁস সাকেতের

মোদি আসছেন সিঙ্গুরে। বিধানসভা নির্বাচনের আগে রাজনীতি করতে। গালভরা মিথ্যা প্রতিশ্রুতি আর বাংলার নামে কুৎসা করতে। প্রধানমন্ত্রী মোদির...

বন্দেভারত স্লিপারে হামলার আশঙ্কায় কালিয়াচকের আইসিকে চিঠি আরপিএফের

শনিবার দেশের প্রথম বন্দেভারত স্লিপারের (Vande Bharat sleeper train) উদ্বোধন হতে চলেছে। হাওড়া থেকে ট্রেনটি যাবে কামাখ্যায়। প্রিমিয়াম...

নন্দীগ্রামে প্রার্থী অভিষেক! জোর জল্পনা রাজনৈতিক মহলে

নন্দীগ্রামে বিধানসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)! আচমকা জোর জল্পনা রাজ্য রাজনীতিতে। তার...