Thursday, June 25, 2026

কালীঘাটকে ৪-০ হারিয়ে জয়ের রাস্তায় মোহনবাগান

Date:

Share post:

শুরুটা জয় দিয়ে করতে পারেনি মোহনবাগান (Mohunbagan)। তবে ঘুরে দাঁড়াতে খুব একটা বেশি সময় নিল না সবুজ-মেরুন ব্রিগেড। কালীঘাট লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ৪-০ গোলে জিতে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান (Mohunbagan)। কার্যত প্রতিপক্ষ শিবিরকে এদিন মাথা তুলে দাঁড়ানোর সুযোগই দিলেন না ডেগি কার্ডোজোর দল। মোহনবাগানের হয়ে গোল করেন সন্দীপ (Sandeep), পাসাং এবং আদিল (Adil)। প্রথম ম্যাচের ভুল শুধরে কালীঘাটের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াল সবুজ-মেরুন ব্রিগেড।

গত ম্যাচে পুলিশ এসির কাছে ০-১ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান (Mohunbagan)। সেই ম্যাচে বারবার ফুটবলারদের বোঝাপড়ার অভাবটা স্পষ্ট হয়ে উঠেছিল। যদিও সেই ম্যাচের পর এমন ফলাফলের পিছনে কম সময় পাওয়ারই যুক্তি দিয়েছিলেন মোহনবাগান (Mohunbagan) ডেগি। প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ার ফলেই নাকি এমনটা হয়েছিল বলে জানিয়েছিলেন তিনি। এদিন অবশ্য বদলে গেল সেই ছবিটাই।

মোহনবাগান শুরু থেকেই ছিল বিধ্বংসী মেজাজে। বারবার আক্রমণের ঝড় তোলেন সন্দীপ, সালাউদ্দিনরা। সন্দীপের গোলেই প্রথম সাফল্যটা আসে মোহনবাগানের। দ্বিতীয় গোলটা অবশ্য আত্মঘাতী হয়েছে। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে মোহনবাগানের আক্রমণের ঝাঁজ আরও বাড়তে থাকে।

দ্বিতীয়ার্ধেও সেই ধারা বজায় রাখে মোহনবাগান ব্রিগেড। সেখানেই মোহনবাগানের হয়ে বাকি দুটো গোল করেন পাসাং এবং আদিল। আদিলের গোলেই কালীঘাট লাভার্স অ্যাসোসিয়েশনের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেয় মোহনবাগান।

Related articles

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...