Thursday, June 25, 2026

ধান উৎপাদনে সর্বকালীন রেকর্ড: শীর্ষস্থান দখলে থাকল বাংলার

Date:

Share post:

২০২৪-২৫ অর্থবর্ষে ধান উৎপাদনে (paddy production) সর্বকালের রেকর্ড গড়ল বাংলা । কৃষি দফতরের চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মোট ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে, যা এর আগে কোনও অর্থবর্ষে দেখা যায়নি। এই উৎপাদনের মাধ্যমে পশ্চিমবঙ্গ ফের দেশের মধ্যে শীর্ষস্থান দখল করল। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, খরিফ মরশুমে রাজ্যে ১৮১.৩৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপন্ন হয়েছে। ২০২৪ সালে ‘ডানা’ ঘূর্ণিঝড় ও কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির মধ্যেও এই পরিমাণ উৎপাদন সম্ভব হয়েছে। অন্যদিকে, বোরো মরশুমে উৎপাদন হয়েছে ৭৫.১৮ লক্ষ মেট্রিক টন। সব মিলিয়ে এই বছরে ধান উৎপাদনের পরিমাণ পৌঁছেছে ২৫৬.৫৩ লক্ষ মেট্রিক টনে, যা ২০২১-২২ অর্থবর্ষে হওয়া ২৫৩.৬৬ লক্ষ মেট্রিক টনের আগের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে।

২০১১ সালে রাজ্যে ধান উৎপাদনের (paddy production) পরিমাণ ছিল ২০০.৮৪ লক্ষ মেট্রিক টন। সেখান থেকে এক যুগে ধান উৎপাদন বেড়েছে ৫৬ লক্ষ মেট্রিক টন। রাজ্যের কৃষি দফতর জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন কৃষকমুখী প্রকল্প ও আধুনিক কৃষি প্রযুক্তির প্রয়োগের জেরেই এই সাফল্য এসেছে। কৃষকবন্ধু, বাংলা শস্য বীমা, খাজনা মুকুব, কৃষিযন্ত্র ভর্তুকি, ধান সংগ্রহে ন্যায্য মূল্য এবং সাফল বাংলার মতো একাধিক প্রকল্পে কৃষকেরা উৎসাহিত হয়েছেন।

রাজ্যের দাবি, শুধু ধান নয়, অন্যান্য প্রধান ফসলেও সাম্প্রতিক বছরে উৎপাদনের হার বহুগুণ বেড়েছে। ভুট্টা উৎপাদন ৩.৫ লক্ষ মেট্রিক টন থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৯ লক্ষ মেট্রিক টনে। তেলবীজের উৎপাদন ৭ লক্ষ থেকে বেড়ে হয়েছে ১৪ লক্ষ মেট্রিক টন। ডালের উৎপাদন ১.৪২ লক্ষ থেকে বেড়ে হয়েছে ৪.৫০ লক্ষ মেট্রিক টন। সুগন্ধি চাল উৎপাদন ছয় গুণ বেড়ে পৌঁছেছে ৩.৭২ লক্ষ মেট্রিক টনে। রাজ্য সরকারের দাবি, কৃষকদের আর্থিক স্থিতি ও খাদ্য নিরাপত্তার দিক থেকে এই সাফল্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। উন্নত প্রযুক্তি, সহায়ক প্রকল্প এবং নীতিগত স্থিরতার জোরে রাজ্য আগামিদিনে আরও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এগোচ্ছে। আরও পড়ুন: মাঝ আকাশে খসে পড়ল জানলার ফ্রেম, স্পাইসজেটের দাবি—“নেই কোনও ঝুঁকি”

Related articles

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...

বাংলা ছবিতে বলিউডের বিনিয়োগ, আড়াই দশক পর টলিউডে অনুপম!

জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজের প্রায় আড়াই দশক পর ফের বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চলেছেন...

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...