Thursday, June 25, 2026

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার! শান্তনুর রেজিস্ট্রেশন ৩ বছরের জন্য সাসপেন্ড রাজ্য মেডিক্যাল কাউন্সিলের

Date:

Share post:

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার। শান্তনু সেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের। বৃহস্পতিবার দোষী সাব্যস্ত শান্তনুর রেজিস্ট্রেশন সাসপেন্ড করা হয়। আপাতত ২ বছরের জন্য চিকিৎসক (Doctor) হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন (Shantanu Sen)।

শান্তনু সেনের বিরুদ্ধে অভিযোগ ওঠে ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহার করে তিনি মানুষকে প্রতাড়িত করেছেন। এই বিষয় নিয়ে এদিন দুপুর ২টোয় তাঁকে তলব করা হয়। সেখানেই তিনি দোষী সাব্য়স্ত হন। রোগী কল্যাণ সমিতিক চেয়ারম্যান সুদীপ্ত রায় (Sudipto Ray) জানান, শান্তনুর বিরুদ্ধে ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ প্রমাণিত হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়েই ওই ডিগ্রি ব্যবহার করছিলেন শান্তনু।

এর পরেই শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ডের সিদ্ধান্ত হয়। আপাতত ২ বছরের জন্য চিকিৎসক হিসেবে প্র্যাকটিস করতে পারবেন না তিনি। আরেক চিকিৎসক নেতা নির্মল মাজি এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, “শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাঁকে আমাকে আক্রমণ করছেন, তিনি আমাদের সবার নেতা।”
আরও খবরহাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

যদিও এই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তনুর দাবি, মেডিক্যাল কাউন্সিল (Medical Council) প্রতিহিংসামূলক আচরণ করছে। কোথাও কোন‌ও অনিয়ম হয়নি। যে ডিগ্রি নিয়ে অভিযোগ, সেই এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর মত, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...