Friday, June 19, 2026

হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি-র অভিনব উদ্য়োগ, নিয়ম মেনে চালকরা পেলেন উপহার

Date:

Share post:

কলকাতায় চলছে ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ। সেই উপলক্ষ্যে বৃহস্পতিবার অভিনব কর্মসূচি নিল হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড। ওসি সৌভিক চক্রবর্তীর (OC Souvik Chakraborty) উদ্যোগে নিয়ম মেনে গাড়ি চালানো চালকরা পেলেন উপহার। ছিল স্বাস্থ্য শিবিরও।

১ থেকে ৭ জুলাই ট্রাফিক নিরাপত্তা সপ্তাহ পালন করছে কলকাতা ট্রাফিক পুলিশ (Traffic Police)। সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের পক্ষে থেকে স্ট্র্যান্ড রোড ও এম জি রোডের সংযোগস্থলে ১০০ জন স্থানীয় দরিদ্র বাস, অটো ও ট্যাক্সি চালকের জন্য স্বাস্থ্য শিবির করা হয়। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ডাক্তারের পরামর্শের পাশাপাশি কিছু সাধারণ ওষুধও দেওয়া হয়।

এই অনুষ্ঠানের অভিনব দিক ছিল উপহার প্রদান। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী (OC Souvik Chakraborty) আইন মেনে চলা চালকদের হাতে উপহার তুলে দেন। যাঁরা হেলমেট পরা, ট্রাফিক সিগন্যাল অনুসরণ করা ও গতি সীমা মেনে চলার মতো নিরাপদ ড্রাইভিং করেছেন, তাঁদের প্রচেষ্টাকে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ। এর ফলে নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে চালকরা আরও উৎসাহিত হন।

লিফলেট বিতরণের মাধ্যমে পথচারীদের সড়ক নিরাপত্তা সচেতনতা প্রচার করা হয়। যেখানে প্রয়োজনীয় নিরাপত্তা নিয়মকানুন তুলে ধরা হয়। এই কর্মসূচির প্রশংসা করেছেন গাড়ি চালক, আরোহী থেকে পথচারীরা।
আরও খবরকাকার সঙ্গে প্রেম! সুপারি কিলার দিয়ে স্বামীকে ‘খুন’ নববধূর

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...