Friday, June 5, 2026

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

Date:

Share post:

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে বিরাট কোহলিরা (Virat Kohli) যা করতে পারেননি, সেটাই ইংল্যান্ডের মাটিতে করলেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে টেস্টে দ্বিশতরানের রেকর্ড গড়লেন শুভমন গিল (Shubman Gill)। সেইসঙ্গে ভারতকেও একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে গৌতম গম্ভীর (Gautam Gambhir), দায়িত্বটা যে ভুল কাঁধে দেননি তা হয়ত এদিনই বুঝিয়ে দিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক।

দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন প্রথম দিন থেকে। সেই থেকেই কার্যত একা হাতেই লড়াইটা শুরু। অবশ্যই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তাঁকে সঙ্গ না দিলে লড়াইটা আরও অনেকটাই কঠিন হয়ে যেত। শুভমনের (Shubman Gill) চওড়া ব্যাটে ভারতের বড় রানের আশাও ক্রমশ বাড়তে থাকে। অবশেষে টেস্টের দ্বিতীয় দিনই সেই মাহেন্দ্রক্ষণ। টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন শুভমন গিল। সেইসঙ্গেই রানির দেশে ইতিহাসে ভারতীয় ক্রিকেট রাজপুত্র।

ভারতের কিংবদন্তী অধিনায়কদের ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্বিশতরানের রেকর্ড নেই। সেটাই করলেন এবার শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে তার অনেক আগেই তিনি রেকর্ড গড়ে ফেলেছিলেন। কিন্তু গিলকে এখন আটকে রাখা ব্রিটিশ বোলারদের কাছে কার্যত দুঃসাধ্য একটা ব্যাপার। অপেক্ষাটা ছিল সেই সময়টার। গিলের শর্ট রান নিতেই গোটা এজবাস্টন ফেটে পড়ল হাত তালিতে। হবে নাই বা কেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ব্রিটিশদের ঘরে গিল তখন দ্বিশতরানের মালিক। দলের রানও কার্যত বিরাট জায়গায়।

শুভমন গিলের এমন রেকর্ডের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই আপ্লুত নতুন অধিনায়কের এমন পারফরম্যান্সে। বিরাট, রোহিতদের উত্তরাধিকার হিসাবে গিল যে একেবারেই যোগ্য তা বলার অপেক্ষা হয়ত আর রাখে না।

Related articles

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...

স্বরূপের গ্রেফতারিতে খোশমেজাজে গান অনির্বাণের! ভাইরাল ভিডিও

টলিপাড়ায় তোলাবাজি, শ্লীলতাহানি, দাদাগিরি দেখানোর অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বৃহস্পতিবার...

বিধায়ক ভাঙানোর রাজনীতি! খেলা আরও অনেক বাকি

রন্তিদেব সেনগুপ্ত সাক্ষাৎকারটি যে নিতান্তই সৌজন্যমূলক ছিল না , ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেই আটান্নজন বিধায়ককে নিয়ে বিধানসভার স্পিকারের কাছে হাজির...