Friday, June 12, 2026

TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করে ঐক্য-সাম্য-শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের রথযাত্রায় (RathYatra) উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, TAI ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের রথদর্শন করতে যান তিনি। আরতি করে দেন ঐক্য-সাম্য-শান্তির বার্তা।

প্রতিবছর নিজে রাস্তা ঝাড়ু দিয়ে কলকাতায় ইসকনের রথযাত্রার সূচনা করতেন মুখ্যমন্ত্রী মমতা। কিন্তু এবার নবনির্মিত জগন্নাথ মন্দিরের প্রথম রথযাত্রা উৎসবে উপস্থিত ছিলেন তিনি। নিজের দান করা সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে রথযাত্রার সূচনা করেন। এদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অস্থায়ী জগন্নাথের মাসির বাড়িতে ইনকনের রথ দেখতে যান মুখ্যমন্ত্রী।

সেখানে গিয়ে আরতি করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিশ্বের সকল মানুষের জন্য প্রার্থনা করেন। বলেন, আমাদের সমাজের প্রতিটি কোণে অনুরণিত হোক ঐক্য, সাম্য এবং শান্তির বার্তা। সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ থাকুক গৌরবান্বিত এই বাংলা।

পরে সেই ছবি পোস্ট করে নিজের স্যোশাল মিডিয়া পেজে মুখ্যমন্ত্রী লেখেন,
”‘রথে সমাসীন জগন্নাথ প্রভু, দেয় দর্শন
ভক্তিতে লুটায় পথে তাঁর যত ভক্তগণ’
মহাপুণ্য লগ্নে আজ কলকাতার ইসকন মন্দিরের রথ দর্শন করতে আমি টি.এ.আই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলাম। আমি যতবার রথযাত্রা উৎসবের এই মেলায় আসি, ততবার এখানকার ভক্তিরসে আবিষ্ট হয়ে পড়ি। শ্রী শ্রী জগন্নাথ দেবের রাতুল চরণে আজ বিশ্বের সকল মানুষের জন্য প্রার্থনা নিবেদন করলাম। প্রভুর পদযুগলে নিজেকে সঁপে দিলাম‌। এবছর আমি নবনির্মিত দিঘার জগন্নাথধামের প্রথম রথযাত্রা উৎসবের সূচনা করেছি। হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে দিঘার জগন্নাথধাম পুণ্যভূমি রূপে ধরা দিয়েছে।”

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...