Friday, March 20, 2026

বউবাজারে বাড়ি ধস কাণ্ডে ক্ষতিগ্রস্তদের কাছে “কল্পতরু” মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বউবাজারে মেট্রোর টানেলের কার্যস্থলে প্রযুক্তিগত সমস্যার জন্য সম্প্রতি ঘটে চলা বাড়ি ধস, ফাটল-সহ 52টি পরিবারের বিপজ্জনক পরিস্থিতির জন্য মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে একগুচ্ছ আপৎকালীন সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের এই বৈঠকে সিদ্ধান্ত হয়, বাড়ির বদলে বাড়ি, দোকানের বদলে দোকান, রাজ্যের তরফ থেকে কন্যাদায়গ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণের ভাবনা এবং রেলের তরফ থেকে আরও 5 লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। বাড়ি তৈরি না হওয়া পর্যন্ত বাড়ি ভাড়ার টাকা মেটাবে সরকার।

শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত বাড়িগুলির চুরি রুখতে লাগানো হবে সিসিটিভি। ক্ষতিগ্রস্ত এলাকায় যেসব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের দোকানের পরিবর্তে দোকান ও ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া বিশেষজ্ঞদের দিয়ে দুর্ঘটনাস্থলে সমীক্ষার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যসচিবের নেতৃত্বে একটি কোর গ্রুপ গঠনের ঘোষণা করেছেন তিনি। মনে করা হচ্ছে, এই বাড়ি তৈরির কাজ শেষ করতে মোটামুটি এক বছর সময় লাগবে। সেটা না হওয়া পর্যন্ত এই অঞ্চলে মেট্রোর কাজ আপাতত বন্ধ থাকবে। তবে সিদ্ধান্তের ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুন-বউবাজার বিপর্যয়: মেয়ের বিয়ের কেনাকাটা এখন ধ্বংসস্তূপ মাত্র

 

Related articles

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...