Saturday, June 20, 2026

সিগনেচার গোঁফ উধাও কেন, নিউ-লুকে তোলপাড় অনুরাগীরা

Date:

Share post:

“গোঁফের আমি গোঁফের তুমি তাই দিয়ে যায় চেনা।”সেই কোন কালে সুকুমার রায়ের কবিতায় অফিসের বড়বাবু গোঁফ চুরির অভিযোগে ধুন্ধুমার বাধিয়েছিলেন। এমনই নাকি গোঁফপ্রীতি ছিল তাঁর। তবে একালেও গোঁফপ্রীতি কিছু কম নেই, তাও আবার বাস্তবে। দেশের বীর নায়ক অভিনন্দন বর্তমান যখন পাক সেনাদের ডেরায় ঢুকে অকুতোভয় জবাব দেন তখন গোটা দেশের মুখ যেমন গর্বে উজ্জ্বল হয়ে ওঠে তেমনি বীররসের সঙ্গে তাঁর ওই সিগনেচার ‘হ্যান্ডলবার’ গোঁফের দুর্দান্ত মিশেলে অচিরেই তামাম দেশের আইকন হয়ে ওঠেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন। তাঁর বীরগাথার সঙ্গেই হু হু করে ছড়িয়ে পড়ে গোঁফ স্টাইলও। সোশ্যাল মিডিয়ায় গোঁফ চর্চায় নতুন ঢেউ তুলে দিয়েছিলেন বালাকোটের নায়ক অভিনন্দন বর্তমান।

আর সেই গোঁফই কিনা উধাও! যদিও নতুন ছিমছাম গোঁফেও দিব্যি মানিয়েছে বীরচক্র প্রাপককে। পুরনো জোশও একইরকম, ঝকঝকে হাসিও অমলিন। বালাকোটের ঘটনার বর্ষপূর্তির কিছু আগে তিনি ফের চালালেন যুদ্ধবিমান। পাঠানকোটের বায়ুসেনা ঘাঁটি থেকে বায়ুসেনা প্রধান ধানোয়াকে সঙ্গে নিয়ে উড়লেন আকাশে। সবই আছে আগের মতই। শুধু সিগনেচার গোঁফটাই মিসিং। পাক-এপিসোডের মত হয়তো ওটাও এখন ‘অতীত’ বর্তমানের কাছে।

আরও পড়ুন-নারদ কাণ্ডে নিজাম প্যালেসে সৌগত-মদন

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...