Tuesday, March 17, 2026

মমতার উপর হাজরায় হামলা, 30 বছর পর রায় 12ই

Date:

Share post:

সরকারি আইনজীবীরা আগেই আদালতে বলেছিলেন, প্রায় 30 বছর আগে, 1990 সালের 6 আগস্ট, হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলার নিয়ে আর মামলা চালানোর কোনও অর্থ হয়না। সেই মামলার নিষ্পত্তির আবেদনও করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আগামী 12 সেপ্টেম্বর এই মামলার রায় দেবেন আলিপুর আদালতের ষষ্ঠ বিচারক পুষ্পল শতপথী।
আদালতের খবর, 1990 সালে মমতার উপরে হামলার ঘটনায় লালু আলম সহ কয়েক জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল ভবানীপুর থানা। সেই মামলায় 1992 সালে মমতাও সাক্ষ্য দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে ওই মামলার বিচার আলিপুর আদালতে চলছে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষ্য নেওয়ার জন্য লালু আলমের আইনজীবী সম্প্রতি আবেদন জানান। বিচারক সেই আর্জি মঞ্জুর করেন। সরকারি আইনজীবীদের তরফে জানানো হয়, ওই ঘটনার 5 প্রত্যক্ষদর্শী সাক্ষী ইতিমধ্যেই মারা গিয়েছেন। তাই অপরাধ প্রমাণের সম্ভাবনা খুবই কম। তাই মামলাটির নিষ্পত্তি করে দেওয়া হোক। লালুর আইনজীবীর তরফেও মঙ্গলবার বিচারকের কাছে একই আবেদন জানানো হয়। সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘দু’পক্ষের বক্তব্য শোনার পরে বিচারক জানান, 12 সেপ্টেম্বর তিনি এই বিষয়ে রায় দেবেন।’’

spot_img

Related articles

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...

ডিজি-কলকাতার সিপি-র পরে এবার বদল ১২ জেলার পুলিশ সুপার, তালিকায় ইন্দিরাও

ভোট ঘোষণার দিন মধ্যরাতে রাজ্যের মুখ্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করে নির্বাচন কমিশন (Election Commossion)। এর পর থেকে...

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে মিলল নতুন জীবন, জটিল অস্ত্রোপচার করে নজির জেলার হাসপাতালের

প্রতিবন্ধী শংসাপত্র নিতে এসে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রোগী, তাও আবার জেলার হাসপাতাল থেকে। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে...

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...