Tuesday, April 7, 2026

নাকা চেকিংয়ে ধরা পড়ল গাড়ি ভরতি গাঁজা , ধৃত দুই

Date:

Share post:

উত্তর 24 পরগনাঃ নাকা চেকিংয়ে গাড়ি ভরতি গাঁজা সহ হাতে নাতে ধরা পড়ল দুই পাচার কারী | ধৃত দের নাম মিলন টুডু ও ইমন মালাকার | মঙ্গলবার রাতে নিয়ম মাফিক যশোর রোডে নাকাচেকিং করছিল গাইঘাটা থানার পুলিশ | ওই সময় যশোর রোড ধরে কলকাতা থেকে বনগাঁ গামী দ্রুত গতির একটি স্কর পিও গাড়ি দেখে সন্দেহ হয় কর্তব্য রত পুলিশ কর্মীদের । ওই সময় গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই পুলিশ কর্মীদের নজরে আসে বস্তা ভরতি বাঁশ পাতার কাগজে মোড়া সন্দেহ জনক বস্তু | বস্তা খুলতেই বেড়িয়ে পড়ে গাঁজা | তৎক্ষনাৎ গাড়ি টি আটক করে পুলিশ | ধৃত দুই পাচারকারী কে জীজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে কলকাতা থেকে ওই গাঁজা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ভারত বাংলাদেশ সীমান্তে | উদ্ধার হয় ২৩ কিলো গাঁজা | যার বাজার মূল্য প্রায় দু লক্ষ টাকা বলে জানায় পুলিশ | পুলিশ সূত্রে জানা গিয়েছে বুধবার ধৃত দের বারাসত জেলা আদালতে তোলা হবে | গাড়ির মালিক ইমনমালাকার ও চালক মিলন টুডুকে কয়েক মাস ধরেই এই পাচারের কাজে যুক্ত ছিল বলে জানতে পারে পুলিশ |

আরও পড়ুন-ফের বিধানসভা ওয়াক-আউট বাম-কংগ্রেসের, কিন্তু কেন?

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...