Saturday, March 14, 2026

ড্রাফটের মাধ্যমে সারদার টাকা ফেরালেন শতাব্দী

Date:

Share post:

সারদা কাণ্ডে নয়া মোড়। অভিনেতা মিঠুন চক্রবর্তীর মতোই এবার সারদার টাকা ফেরৎ দিলেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। বুধবার ড্রাফটের মাধ্যমে ইডিকে টাকা ফেরত দিলেন শতাব্দী রায়। এদিন তিনি 30 লক্ষ 64 হাজার টাকা ফেরৎ দেন। সারদার থেকে টিডিএস বাদ দিয়ে এই টাকা বিভিন্ন সময়ে পারিশ্রমিক হিসাবে তিনি পেয়েছেন বলে দাবি শতাব্দী রায়ের।

আরও পড়ুন-বাংলায় NRC নয়, প্রস্তাব আসছে বিধানসভায়

সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নেওয়া টাকা ফেরৎ দেওয়ার ইচ্ছাপ্রকাশ ইডিকে আগেই চিঠি দিয়ে জানিয়ে ছিলেন শতাব্দী। চিঠিতে বীরভূমের সাংসদ জানিয়েছেন, সারদার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে 42 লক্ষ টাকা নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু টিডিএস কেটে তিনি পেয়েছিলেন 29 লক্ষ টাকা। সেই 29 লক্ষ টাকাই ইডির হাতে শতাব্দী তুলে দিতে চান বলে জানিয়ে ছিলেন। গত 7 অগাস্ট সংসদে অধিবেশন শেষের পরই ইডি দফতরে গিয়ে সেই টাকা ফেরৎ দিতে চান বলে চিঠিতে জানিয়েছেন শতাব্দী।

আরও পড়ুন-লাভপুর খুনের মামলায় নাটকীয় মোড়! নয়া নির্দেশ আদালতের

উল্লেখ্য, সারদা তদন্তে শতাব্দী রায়কে একাধিকবার তলব করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। সেই তলবের জবাব দিতে গিয়েই ইডিকে চিঠি লিখে টাকা ফেরানোর প্রস্তাব দিয়ে ছিলেন শতাব্দী।

প্রসঙ্গত, সারদা কেলেঙ্কারিতে নাম জড়িয়ে যাওয়ার পরই নিজের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, তাই তিনি টাকা ফেরাতে চান বলে সেই সময় ইডিকে জানিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই মতো টাকাও ফেরত দেন মিঠুন। এবার সেই পথেই হাঁটলেন শতাব্দী রায়।

আরও পড়ুন-রেল দুর্ঘটনায় মৃত্যু দক্ষিণ 24 পরগণার যুব তৃণমূল নেতার

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...