Sunday, December 7, 2025

ইউএস ওপেনের শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন ফেডেরার

Date:

Share post:

এর আগে ইউএস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন নোভাক জোকোভিচ। আর এবার ঘটল আর এক ইন্দ্রপতন। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে গ্রিগর দিমিত্রভের কাছে হেরে শেষ আটের লড়াই থেকে ছিটকে গেলেন রজার ফেডেরার। 20টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেডেক্সের কাছে এবারের ইউএস ওপেন খেতাব জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল।

যদিও এটিপি র‍্যাঙ্কিংয়ে 78 নম্বরে থাকা বুলগেরিয়ার টেনিস তারকা গ্রিগর দিমিত্রভের বিরুদ্ধে শুরুটা বেশ ভালই করেছিলেন রজার। তবে চতুর্থ ও পঞ্চম সেটে ফেডেক্সকে মাথা তুলে দাঁড়াতে দেননি দিমিত্রভ। অবশেষে 3-6, 6-4, 3-6, 6-4, 6-2 সেটে ফেডেরারকে হারিয়ে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন এই বুলগেরিয়ান টেনিস তারকা।

এই নিয়ে ফেডেরারের সঙ্গে আটবার সাক্ষাতে প্রথম জয় ছিনিয়ে নিলেন দিমিত্রভ। জোকোভিচ, ফেডেরারের ছিটকে যাওয়ার পর এখন ক্রীড়াপ্রেমীরা আশায় বুক বাঁধছে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালকে নিয়ে।

আরও পড়ুন-ব্রেকফাস্ট স্পোর্টস

 

spot_img

Related articles

দিল্লিতে মন্দির ভেঙে বাংলায় গীতাপাঠ! বিজেপির রাজনৈতিক ‘সন্ন্যাসী’দের কটাক্ষ কুণালের

নির্বাচন যত এগিয়ে আসছে ধর্ম নিয়ে বিজেপির বিভেদের রাজনীতি তত প্রকাশ্যে আসছে। আদতে বিজেপির নেতাদের ধর্মের মুখোশ যে...

নির্বাচনের হুঁশিয়ারি হুমায়ুনের! বিজেপির মুখোশ-ধারী নেতার অবস্থান বোঝালো তৃণমূল

ধর্মীয় সুড়সুড়ি দিয়ে নির্বাচনের মঞ্চ তৈরির চেষ্টা ভতরপুরের বিধায়ক হুমায়ুন কবীরের। শনিবার সংহতি দিবসে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন...

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রেফার করা ৩ জনের চিকিৎসা অ্যাপোলোয়

ভরসা ছিল সেবাশ্রয়–২ স্বাস্থ্য শিবিরে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhisek Banarjee) উদ্যোগে শুক্রবার সেখান থেকে রেফার...

ইন্ডিয়া ব্লক লাইফ সাপোর্টে! বিহার ভোটের ফলাফলে চাঞ্চল্যকর দাবি ওমরের

বিহার নির্বাচনে বিরোধী জোটের লজ্জাজনক পরাজয়ের পরে ইন্ডিয়া ব্লকের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। এবার জোট শরিক...