Saturday, June 27, 2026

সাতসকালে ফের বৌবাজারে ভেঙে পড়ল বাড়ি! তারপর?

Date:

Share post:

ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বৌবাজার এলাকায় বাড়ি ভেঙে পড়া অব্যাহত। গতকাল মঙ্গলবার একের পর এক বাড়ি ভেঙে পড়ার পর, আজ বুধবার সাতসকালে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্যাকরা পাড়ার একটি দোতলা বাড়ির একাংশ।

বুধবার দুর্গা পিথুরি লেন ও স্যাকরাপাড়ার আশপাশ দিয়ে যাতায়াত নিষিদ্ধ করেছে পুলিশ। ওই অঞ্চলের একাধিক বাড়ি হেলে রয়েছে। যে কোনও মুহূর্তে যদি ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেই কারণেই বাড়তি সতর্কতা নিচ্ছে প্রশাসন। বাড়ানো হয়েছে গার্ডরেলের ঘেরাটোপও।

সকাল থেকে দফায় দফায় বৃষ্টি হচ্ছে বৌবাজার এলাকায়। যা আরও চিন্তা বাড়াচ্ছে। আজ সকালে 9 নম্বর স্যাকরা পাড়া লেনে ভেঙে পড়ে দোতলা বাড়ির বারান্দার একাংশ। তবে হতাহতের কোনও খবর নেই। যথাসময়ে বাড়ির সদস্যদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে আজ সকালে বৌবাজার অঞ্চল খতিয়ে দেখছে বিশেষজ্ঞদের একটি দল। এবার বিপর্যয় মোকাবিলায় বিদেশ থেকেও এসেছেন একজন বিশেষজ্ঞ।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...