Saturday, April 4, 2026

শোভন-বৈশাখী থাকবেন কিনা, সেটা ওঁদের বিষয়, সাফ জানালেন কৈলাস

Date:

Share post:

“শোভন-বৈশাখী ? না, দেবশ্রী? বিজেপিতে কার গুরুত্ব বেশি, কে বেশি প্রয়োজনীয়, তা ঠিক করবে দল”। শোভন-বৈশাখী জোড়িকে এবার সতর্ক বার্তা দিলেন কৈলাস বিজয়বর্গীয়ও।

শ্যামবাজারে দলের ধরনা কর্মসূচিতে যোগ দিতে কলকাতায় এসে রাজ্য বিজেপির পর্যবেক্ষক বিজয়বর্গীয়
বলেছেন, ‘ দলে শোভন-বৈশাখী থাকবেন কিনা, সেটা একান্তই ওঁদের ভাববার বিষয়। এসব দলের ভাবার বিষয় নয়। এ নিয়ে আমাদের বলার কিছুই নেই”। একইসঙ্গে দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানে শোভন-বৈশাখীর আপত্তি উড়িয়ে বিজয়বর্গীয় বলেছেন, “দলে কার গুরুত্ব বেশি এটা কোনও ব্যক্তি ঠিক করে না। দল ঠিক করে। এ বিষয়ে অন্য কেউ মন্তব্য করতেই পারেন, কিন্তু সেই মন্তব্য দলের সিদ্ধান্ত নয়, দু-একজনের নিজস্ব মতামত মাত্র”।
এদিন বিজয়বর্গীয়’র এই কথায় স্পষ্ট হয়েছে, শোভন-বৈশাখীর মান-অভিমান পালায় এবার দাঁড়ি টানতে চলেছে রাজ্য বিজেপি। আর তারই ইঙ্গিত এদিন দিয়েছেন কৈলাস।
বিজেপির অন্দরের সমীকরণ বলছে, বিজয়বর্গীয়’র এই বক্তব্য তাঁর একার নয়। কৈলাস-ঘনিষ্ঠ মুকুল রায়ও শোভন-বৈশাখী সম্পর্কে একই রকম ধারনা পোষন করছেন। কারন মুকুলের ইচ্ছা বা সিদ্ধান্তের বিরোধিতা বিজয়বর্গীয়’ও কখনই করবেন না। আর তেমন হলে এই মুহূর্তে দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয় বা মুকুল রায়, কেউ আর এখন সখা-সখীর পাশে নেই।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...