Thursday, June 25, 2026

কেন্দ্রের নতুন ট্রাফিক আইন লঙ্ঘন করে আকাশ ছুঁয়েছে গাড়ি চালকদের জরিমানা

Date:

Share post:

লোকসভার প্রথম অধিবেশনেই 1988 সালের ট্রাফিক আইনের সংশোধন বিল পাশ করেছিল কেন্দ্রের মোদি সরকার। সেই সুযোগে বেলাগাম জরিমানা নেওয়া হচ্ছে গাড়ি চালকদের থেকে।

নতুন নিয়মে জরিমানা আগের চেয়ে অনেক বাড়িয়ে দেওয়া হয়। ড্রাইভিং লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি নিয়ে বেরলে এখন জরিমানা দিতে হবে 5000 টাকা। যেটা আগে ছিল 500 টাকা। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে জরিমানা দিতে হবে 10000 টাকা। আগে ছিল 2000 টাকা। এই আইন ভেঙে জরিমানা আকাশ ছুয়েছে। এই ঘটনারই নজির মিলেছে বেশ কয়েকটি ঘটনায়।
বুধবার হরিয়ানার গুরুগ্রামের কাছে নতুন কলোনিতে একাধিক ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে এক ট্রাক চালককে 59,000 টাকা জরিমানা করল হরিয়ানার ট্রাফিক পুলিশ।

অন্যদিকে ওডিশার ভুবনেশ্বরের এক বাসিন্দা পেশায় অটো চালক। তার গাড়ির কাগজ পত্র না থাকায় ট্রাফিক পুলিশ তার জন্যে 47,500 টাকা ধার্য করে। ওই চালক জানান তিনি ওই অটো টি 26,000 টাকায় কিনেছিলেন। তার বিনিময়ে তাকে এত টাকা জরিমানা দিতে হচ্ছে। এই দুই ঘটনা ঘিরে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...