Thursday, June 25, 2026

বালি কারবার চালুর দাবিতে জেলাশাসক কার্যালয়ে বিক্ষোভ

Date:

Share post:

বীরভূম : বালি কারবার চালুর দাবিতে জেলাশাসকের কার্যালয়ে বিক্ষোভ কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান বীরভূম জেলার বালির কারবারিদের।

আংশিক শুরু হতে চলেছে এই ব্যবসা । অবিলম্বে সম্পূর্ণভাবে চালু করার অনুমতি না দেওয়া হলে বৃহত্তর আন্দোলনের হুমকি।

বীরভূম জেলার বালি কারবারিরা বুধবার সিউড়ি জেলাশাসক কার্যালয়ে কারবার চালুর দাবিতে জমায়েত করেন। প্রায় মাস খানেক ধরে নিষেধাজ্ঞা চলছে মজুত বালি বিক্রিতে। বর্ষার সময় নদী গর্ভ থেকে বালি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকে। আর সেই সময় মজুত করে বালির কারবার করার অনুমতি দেয় প্রশাসন। আর সমস্যার শুরু এখানেই। নিয়ম কানুন না মেনে বেআইনিভাবে মজুত করা হয়েছে বালি।জেলা প্রশাসন থেকে নবান্ন পর্যন্ত আধিকারিকরা মজুত বালিতে হানা দেয়। প্রায় 115 টি বালির ঘাট মালিক কে অবৈধ ঘোষণা করে জেলা প্রশাসন এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়। ঘটনায় কয়েকজন বালির কারবারিকে গ্রেফতার করে পুলিশ। এরপরই কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হন।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...