Sunday, June 28, 2026

BIG BREAKING: বনগাঁ পুরসভার আস্থাভোটে জয়ী তৃণমূল

Date:

Share post:

বহু টালবাহানার পর অবশেষে বনগাঁ পুরসভার আস্থাভোটে সহজ জয় পেল শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার সকালে বারসতে জেলা শাসকের কার্যালয়ে আস্থাভোটে যোগ দিয়েছিলেন পুরসভার 13জন তৃণমূল ও একজন কংগ্রেস কাউন্সিলার। 14 জনই বর্তমান বোর্ডের পক্ষে ভোট দিয়েছেন। এদিকে, হার নিশ্চিত বুঝেই সম্ভবত আস্থাভোটে আর যোগ দিতে আসেননি বিজেপি ও সিপিএম কাউন্সিলাররা।

আরও পড়ুন-বস্তিবাসীদের জন্য ফ্ল্যাট দিলেন ফিরহাদ হাকিম

প্রসঙ্গত, গত 16 জুলাই আস্থাভোট নিয়ে বনাগাঁয় সংঘর্ষ হয়। বিষয়টি ভালো ভাবে নেয়নি কলকাতা হাইকোর্ট। পরবর্তী নির্দেশে হাইকোর্ট জানায়, উত্তর 24 পরগনার জেলা শাসকের দফতরে আস্থাভোট করতে হবে। পরিচালনা করবেন স্বয়ং জেলা শাসক। পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ সুপারকে দায়িত্ব দেয় কোর্ট।

সেই মতো এদিন সকাল থেকে জেলা প্রশাসনিক ভবন কার্যত দুর্গ বানিয়ে ফেলে পুলিশ। রাস্তায় ব্যারিকেড করে দেওয়া হয়। কর্মীদের আলাদা পরিচয়পত্র দেখিয়ে ভবনে ঢুকতে হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক।

আরও পড়ুন-হঠাৎ মহুয়া মৈত্রর নাম নিলেন কেন দিলীপ ঘোষ?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...