Thursday, June 25, 2026

এবার ভারত-রাশিয়া যৌথ উদ্যোগে তৈরি হবে কালাশনিকভ AK-203 অ্যাসল্ট রাইফেল

Date:

Share post:

ভারত ও রাশিয়ার কূটনৈতিক সুসম্পর্ক চিরকালীন। সামরিক ক্ষেত্রেও দুই দেশ যৌথভাবে অনেক কাজ করে। এবার একসঙ্গে কালাশনিকভ (AK-203 অ্যাসল্ট রাইফেল) তৈরি করবে দুই দেশ।

ইস্টার্ন ইকোনমিক ফোরামে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন রাশিয়ায়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর নরেন্দ্র মোদি এই কথা জানান। অস্ত্র তৈরির ব্যাপারে ভারত ও রাশিয়ার মধ্যে ইতিমধ্যেই চুক্তি হয়েছে।

ফের একবার অস্ত্র তৈরি উদ্যোগের ভারত ও রাশিয়ার মধ্যে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা নতুন পর্যায়ে পৌঁছে যাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকেরা।

ভারতে-রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি অস্ত্র কারখানা আছে। উত্তর প্রদেশের আমেথির কোরওয়াতে ওই অস্ত্র কারখানার নাম ইন্দো–রাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড। এতে ভারতের শেয়ার 50.5 শতাংশ ও রাশিয়ার 49.5 শতাংশ।

নতুন চুক্তি অনুযায়ী সম্ভবত উত্তর প্রদেশের কোরওয়াতে তৈরি হবে AK-203 রাইফেলের কারখানা। প্রযুক্তি হস্তান্তরের সামরিক ক্ষেত্রে একে অপরকে সাহায্য করবে ভারত ও রাশিয়া। কোরওয়াতের কারখানায় তৈরি হবে 6.7 লাখ AK-203 রাইফেল। এ অস্ত্র ব্যবহার করবে দুটি দেশই। বাড়তি অস্ত্র তৃতীয় কোনও দেশে রপ্তানি করা হবে। ভারতীয় সেনাসদস্য ও বিমানবাহিনীর সদস্যদের জন্য অপেক্ষাকৃত হালকা হেলিকপ্টার নির্মাণের চুক্তিও করে ভারত ও রাশিয়া৷

Related articles

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...