Saturday, April 4, 2026

জামিনের আবেদন খারিজ করলো সুপ্রিম কোর্ট, চিদাম্বরমের ইডি গ্রেফতারির সম্ভাবনা বাড়লো

Date:

Share post:

সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম। বৃহস্পতিবার তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করল সর্বোচ্চ আদালত। এর ফলে পি চিদাম্বরমকে ইডির হেফাজতে নেওয়ার সম্ভাবনা আরও প্রবল হল। যে কোনও মুহূর্তে তাঁকে গ্রেফতার করতে ইডির আর কোনও আইনি বাধা রইলো না।

আরও পড়ুন-অসমে বাঙালি চিকিৎসককে পিটিয়ে মারার ঘটনায় ধৃত আরও 1

এদিন শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, পি চিদাম্বরমকে জামিন দিলে তদন্তে প্রভাব হতে পারে। এই মামলায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করা তদন্তের ক্ষেত্রে উপযুক্ত নয় বলে স্পষ্ট করে জানিয়ে দিলেন বিচারপতিরা।

ইতিমধ্যেই সিবিআইয়ের হেফাজতে 15 দিন কাটিয়েছেন প্রাক্তন অর্থমন্ত্রী। সিবিআই হেফাজতে না নিলে জেলে যাওয়ার সম্ভাবনা ছিল চিদাম্বরমের। সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবী কপিল সিব্বল তাঁর বয়সের কথা উল্লেখ করে আবেদন করেছিলেন, তাঁকে যেন তিহার জেলে না পাঠানো হয়। সুপ্রিম কোর্ট এ বিষয়ে জানিয়ে দেয়, নিম্ন আদালতে জামিনের আবেদন করতে চিদম্বরমকে।

আরও পড়ুন-ফিরে দেখা শিক্ষক দিবসের মুহূর্ত

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...