Sunday, June 28, 2026

শিক্ষক দিবসে টুইটে কী ভিডিয়ো বার্তা দিলেন মোদি?

Date:

Share post:

শিক্ষক দিবস উপলক্ষে গোটা শিক্ষক সমাজকে শুভেচ্ছা জানালেন মোদি। পাশাপাশি যার জন্মদিন আমরা শিক্ষক দিবস উপলক্ষে পালন করি অর্থাৎ দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণণের ১৩১তম জন্মজয়ন্তীতে তাঁকেও শ্রদ্ধা জানাতে ভুললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি টুইটে তাঁর উদ্দ্যেশ্যে একটি  ভিডিও শেয়ার করে বলেন- “শিক্ষককে কোনও বয়সের গণ্ডিতে বাঁধা যায় না। শিক্ষক কখনও অবসর নিতেই পারেন না।” এর সঙ্গেই তিনি জানান, শিক্ষক-ছাত্রের সম্পর্ক মানুষকে জীবনে এগিয়ে চলার পথ দেখায়, স্বপ্ন দেখার অভ্যাস তৈরিতে সাহায্য করে।

অন্যদিকে শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও শুভেচ্ছা বার্তা জানিয়ে বলেন- “শিক্ষক দিবসে আমি ডাঃ এস রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমাদের সকল শিক্ষকদের শুভেচ্ছা জানাই। তাঁরা যুবসমাজকে দৃঢ় মূল্যবোধের সঙ্গে জ্ঞান অন্বেষণের মাধ্যমে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করেন। দেশ গড়ার ক্ষেত্রে তাঁদের প্রত্যক্ষ অবদান রয়েছে।”

আরও পড়ুন-ফিরে দেখা শিক্ষক দিবসের মুহূর্ত

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...