Thursday, June 25, 2026

দেখে নিন চাঁদের মাটিতে প্রজ্ঞানের কাজ কী?

Date:

Share post:

চন্দ্রপৃষ্ঠে নির্বিঘ্নে ল্যান্ডিং করার কয়েক ঘণ্টা পর চাঁদে ধুলোর ঝড় থেমে সূর্যের আলো ফুটলে শনিবার ভোরে বিক্রমের পেটের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান। আগামী 14 দিন ধরে গবেষণামূলক সমস্ত কাজকর্ম করবে এই কৃত্রিম মেধাচালিত যন্ত্র প্রজ্ঞান। বলা ভাল, চাঁদের মাটিতে অবতরণের পর সিংহভাগ দায়িত্ব রোভার প্রজ্ঞানেরই। লুনার সারফেস বা চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে আসল কাজ করবে এই রোবটচালিত যন্ত্রগাড়িই।

মাত্র 27 কিলোগ্রাম ওজনের প্রজ্ঞান দেখতে ছোট গাড়ির মত। এর নীচে ছটি চাকা ও মাথার উপরে সোলার প্যানেল। ল্যান্ডারের মধ্যে থেকে বেরিয়ে আসার পর সোলার প্যানেল খুলে যাবে এবং তাতে সূর্যালোক পড়ে সৌর বিদ্যুৎ তৈরি হবে। একবারে 50 ওয়াট বিদ্যুৎ তৈরি করতে পারবে প্রজ্ঞান, যা দিয়ে চাঁদের মাটিতে চলাফেরা ও ছবি তোলার কাজ করবে সে। প্রায় 500 মিটার চলতে পারবে প্রজ্ঞান। এর চলাফেরার দিক নির্ণয় করবে দুদিকের দুটি নেভিগেশন ক্যামেরা। সোলার প্যানেলের উপরে লাগানো ট্রান্সমিট অ্যান্টেনার মাধ্যমে প্রজ্ঞান অরবিটার বা কক্ষযানে তথ্য পাঠাবে। চন্দ্রপৃষ্ঠের ছবি তোলার সঙ্গে সঙ্গে চাঁদের মাটিতে কোন খনিজ উপাদান কত পরিমাণে আছে তা পরিমাপ করবে প্রজ্ঞান। চাঁদের মাটিতে লোহা, সিলিকন, অ্যালুমিনিয়ম, ম্যাগনেশিয়াম আছে কিনা দেখবে রোভার। চাঁদে জলের সন্ধানেও নামবে প্রজ্ঞান। কাজ শেষ হলে চন্দ্রভূমিতেই ‘স্বাভাবিক-মৃত্যু’ হবে রোভার প্রজ্ঞানের।

 

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...