Saturday, June 13, 2026

AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা, কংগ্রেসে ফেরার জল্পনা

Date:

Share post:

আম আদমি পার্টি বা AAP ছাড়লেন বিধায়ক অলকা লাম্বা। সম্ভবত তিনি নিজের পুরনো দল কংগ্রেসেই ফিরতে চলেছেন। গত মঙ্গলবার অলকা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন ৷

আরও পড়ুন- NRC তালিকা থেকে বাদ পড়ল চন্দ্রযান 2–এর অন্যতম উপদেষ্টা

শুক্রবার একটি ট্যুইট করে AAP বিধায়ক লাম্বা বলেছেন, “AAP-কে বিদায় জানানোর সময় এসেছে ৷ AAP-এর সদস্যপদ থেকে ইস্তফা দিচ্ছি ৷ বিগত 6 বছরের এই যাত্রাপথে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি। সকলকে ধন্যবাদ। পরে তিনি দ্বিতীয় একটি ট্যুইটে AAP-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আক্রমণ করে বলেছেন, “আপনার দলের মুখপাত্র আমায় জানিয়েছিলেন, যদি আমি ট্যুইটারেও AAP-এর প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিই, তবে সেটা গ্রহণ করা হবে ৷ তবে আম আদমি পার্টি নয়, দল এখন হয়েছে খাস আদমি পার্টি “৷
উল্লেখ্য, AAP-এ যোগদানের আগে তিনি কংগ্রেস বিধায়ক ছিলেন। দিল্লির নির্বাচনে চাঁদনি চক থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়লাভও করেন ৷ পরে 2013 সালে AAP-এ যোগদান করেন অলকা লাম্বা ৷

আরও পড়ুন-ধুন্ধুমার বিধানসভায়! পরিস্থিতি সামলাতে আসরে নামলেন স্বয়ং মুখ্যমন্ত্রী

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...