Tuesday, June 23, 2026

মৃত্যুপুরী নরেন্দ্রপুর: এবার শ্যুটআউটে নিহত এলাকার “ডন”

Date:

Share post:

এবার শ্যুটআউট নরেন্দ্রপুরে। গুলিতে খুন হল এলাকার ‘ডন’। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরের রেনিয়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতের নাম বাবুসোনা সর্দার (40)। সে এলাকায় ‘দাদা’ বলেই পরিচিত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার রাত 11টা নাগাদ বাড়ির সামনের রাস্তাতেই বাবুসোনাকে গুলি করে কয়েকজন দুষ্কৃতী। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।

একদল মানুষ বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাবুসোনার বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকবার জেলও খেটেছে সে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পুরানো শত্রুতার জেরেই খুন হয়ে থাকতে পারে বাবুসোনা। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে।

Related articles

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...