Thursday, April 2, 2026

নজরে জেএনইউ ছাত্র সংসদ নির্বাচন: কার্যত সরাসরি লড়াইয়ে SFI বনাম ABVP

Date:

Share post:

লোকসভা নির্বাচনের পর সারা দেশেই একপ্রকার নিশ্চিহ্ন হয়ে গিয়েছে সিপিএম তথা বামেরা। তবে এই পরিস্থিতিতেও নিজেদের বরাবরের শক্ত ঘাঁটি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্র সংসদ দখলে রাখতে মরিয়া হয়েছে বাম শিবির। আজ, শুক্রবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচন। আর সেখানেই জম্মু-কাশ্মীর থেকে এনআরসি’র মতো একাধিক বিজেপি বিরোধী ইস্যুর ফায়দা তুলে গেরুয়া শিবিরের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে (এবিভিপি) পর্যদুস্ত করতে মরিয়া হয়েছে জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনের বাম জোট প্যানেল।

প্রবল বিজেপি হাওয়া সত্ত্বেও গতবার জেএনইউ ছাত্র সংসদের চারটি সর্বোচ্চ পদই দখল করেছিল বাম জোট। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক এবং সম্পাদক এই চারটি পদই জিতেছিল বামেরা। গতবারের মতো এবারেও জোট করে লড়ছে চারটি বাম ছাত্র সংগঠন। এসএফআই, আইসা, এআইএসএফ এবং ডিএসএফ।

জেএনইউ ছাত্র সংসদ নির্বাচনে বাম প্যানেল থেকে সভাপতি পদপ্রার্থী হয়েছেন এসএফআইয়ের ঐশী ঘোষ। সূত্রের খবর, এবারের ছাত্র সংসদ নির্বাচনে মূল লড়াই হচ্ছে প্রধানত বাম জোট এবং এবিভিপির মধ্যেই। কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআই সেভাবে লড়াইয়ে নেই। তুলনায় দলিত ছাত্র সংগঠন বাম জোট এবং এবিভিপি শিবিরকে কিছুটা বেকায়দায় ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক মহল।

Related articles

অন্নদাত্রীর শেষযাত্রায় মৃতাকে জড়িয়ে রইল বানর, চোখ ভিজলো নেটপাড়ার

ভালবাসা কখনও অসহায় কখনও আবার বড়ই শক্তিশালী। আসলে শব্দটার অনুভব এতটাই আন্তরিক, যে তা খুব সহজে হৃদয় ছুঁয়ে...

IPL: ভোট মরশুমেও হাউসফুল ইডেন, নিরাপত্তার বাড়তি কঠোরতা

  ভোটের ভরা বাজারেও হাউসফুল ইডেন । চলতি মরশুমে প্রথমবার ঘরের মাঠে খেলতে নামলো কেকেআর। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। বাংলা...

CEO দফতরের সামনে অবস্থান-কাণ্ডে ২ কাউন্সিলর-সহ একাধিকের বিরুদ্ধে অভিযোগ! কটাক্ষ তৃণমূলের

কলকাতার স্ট্র্যান্ড রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ ও ঘেরাওয়ের ঘটনায় এফআইআর দায়ের। হেয়ার স্ট্রিট থানায় দায়ের...

দলে পারফরম্যান্সই শেষ কথা: কাঁথির রুদ্ধদ্বার বৈঠকে স্পষ্ট বর্তা তৃণমূলের সেনাপতির

দলে থাকতে গেলে পারফরম্যান্সই শেষ কথা। ভাল পারফরম্যান্সে পুরস্কার, নয়ত তিরস্কার। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কাঁথি সাংগঠনিক জেলার নেতাদের...