Tuesday, April 7, 2026

ওয়ার্ল্ড স্কিলস 2019-এ প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতলেন এই ছাত্র

Date:

Share post:

সি ভি রমন কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র এস অশ্বত্থনারায়ণ ওয়ার্ল্ড স্কিলস 2019-এ প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক পেলেন। রাশিয়ার কাজানে এই প্রতিযোগিতার আসর বসেছিল। এটিকে স্কিল ওলিম্পিকও বলা হয়ে থাকে। অ্যাপ্লায়েড ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টেশনে বি টেক গ্র্যাজুয়েট অশ্বত্থনারায়ণ ওয়াটার টেকনোলজিতে এই পুরস্কার পেয়েছেন তিনি। স্বর্ণপদক ছাড়াও ভারতীয় মুদ্রায় 10 লক্ষ টাকা নগদ পুরস্কার পেয়েছেন অশ্বত্থনারায়ণ।

ভারত থেকে 43টি স্কিলে 47 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। একটি সোনা, একটি রুপো এবং দুটি ব্রোঞ্জ ছাড়াও 15টি মেডেল অব এক্সেলেন্স পেয়েছেন ভারতীয়রা। দেশ হিসেবে 13 নম্বর স্থানে রয়েছে ভারত।

সি ভি রমন কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের চেয়ারম্যান সঞ্জীবকুমার রাউত বলেন, ‘অশ্বত্থনারায়ণ আমাদের সেন্টার অব এক্সেলেন্সে এক বছরের প্রশিক্ষণ নিয়েছিলেন। এই সেন্টারটি জার্মানির সংস্থা ফেসটোর সহায়তায় তৈরি হয়েছে। পরবর্তী প্রশিক্ষণ তিনি জার্মানিতে গিয়ে নিয়েছেন।’

অশ্বত্থনারায়ণ বলেন, ‘আমাদের ব্যবহার্য 90শতাংশ জলই শোধন করা হয় না। সেই জল শোধন করে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা উচিত। আমার এই বিশেষ প্রযুক্তি তা করতে সাহায্য করবে। এতে অনেক কর্মসংস্থান হওয়ার সম্ভাবনা রয়েছে।’

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...