কেরালমে বিজয়নকে রেখেই প্রার্থী তালিকা বামেদের: কংগ্রেস জোট এখনও অনিশ্চিত!

নির্বাচন নির্ঘণ্ট ঘোষণার পরই প্রথম প্রার্থী তালিকা প্রকাশ কেরালমের বাম নেতৃত্বাধীন এলডিএফ-এর। বিদায়ী মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে এখনও নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখ হিসাবে সিপিআইএম তুলে ধরবে কি না তা প্রচার পর্বেই বোঝা যাবে। তবে এবারও সেই বৃদ্ধ পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) উপরই যে বামেদের ভরসা করতে হচ্ছে, স্পষ্ট প্রার্থী তালিকাতেই (candidate list)। বাম জোট যেখানে জোট শরিকদের সঙ্গে আসন রফা চূড়ান্ত করে ফেলেছে আগেই সেখানে এখনও প্রার্থী জটে কংগ্রেস নেতৃত্বাধীন এলডিএফ (LDF) জোট। প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছে জানিয়েও দিল্লির নির্দেশের অপেক্ষায় নির্বাচন ঘোষণার দিন কোনও প্রার্থী তালিকা প্রকাশ করতে পারল না তারা।
Sponsored

দেশের ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর (Keralam SIR) প্রক্রিয়া চলার পরে নির্ধারিত সময়ের কিছুটা বেশি নিলেও কেরালমে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। ২০ ফেব্রুয়ারি প্রকাশিত পূর্ণাঙ্গ ভোটার তালিকায় জায়গা পেয়েছেন প্রায় ২ কোটি ৬৯ লক্ষ মানুষ। বাদ পড়েছেন ৮.৫৭ লক্ষ ভোটার। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলি আগে থেকেই সেখানে নির্বাচনের মাঠে নামার প্রস্তুতি শুরু করেছিল। বাম নেতৃত্বাধীন এলডিএফ জোটের প্রধান প্রতিপক্ষ কংগ্রেস নেতৃত্বাধীন এলডিএফ জোট। তবে প্রস্তুতিতে যে বামেরা এগিয়ে তা তাদের প্রথম প্রার্থী তালিকাতেই প্রকাশিত।
বিদায়ী কেরালমের বাম প্রশাসনের হাতে ১৪০ আসনের মধ্যে ৯৯ আসন ছিল এলডিএফ-এর। কংগ্রেস জোটের হাতে ছিল ৪১ আসন। আসন্ন নির্বাচনে ১৪০টি আসনের মধ্যে সিপিআইএম লড়াই করবে ৮৬ আসনে। তার মধ্যে ৫৬ আসনে লড়বেন বিদায়ী সিপিআইএম (CPIM) বিধায়করা। তার মধ্যে রয়েছেন পিনারাই বিজয়নও (Pinarayi Vijayan)। তিনি লড়বেন ধর্মডোম বিধানসভা কেন্দ্র থেকে। সিপিআইএমের ৮১ জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় রবিবার। বাকি ৫ আসনে নির্দল প্রার্থীরা লড়বেন।
আরও পড়ুন : ৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে
অন্যদিকে কংগ্রেস জোটের তরফে দাবি করা হয়, সাম্প্রতিক পুরসভা নির্বাচনের সাফল্যের রেশ ধরে ইউডিএফ (UDF) জোট ক্ষমতায় আসতে প্রত্যাশী। জোট ১০০ আসনে জয়ে নিশ্চিত। দিল্লির অনুমোদনের পরে সোমবার প্রকাশিত হতে পারে কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকা।
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
7h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
9h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
12h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago
More from শিরোনাম
View All →
ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
1d ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
1d ago

সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
1d ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
1d ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
1d ago
