৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases) নির্বাচন। ২৩ এপ্রিল ১৫২ আসনে, ২৯ এপ্রিল ১৪২ আসনে নির্বাচন (assembly election)। কেরালম, পুদুচেরি ও অসমে ৯ এপ্রিল এক দফায় (one phase) নির্বাচন। অন্যদিকে তামিলনাড়ুতে এক দফায় নির্বাচন ২৩ এপ্রিল। চার রাজ্য ও এক কেন্দ্র শাসিত অঞ্চলে একই সঙ্গে নির্বাচনের ফলাফল (election result), ৪ মে।
Sponsored

প্রথম দফায় (first phase) বাংলায় ১৫২ আসনে নির্বাচন হবে এই জেলাগুলিতে - কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। দ্বিতীয় দফায় (second phase) ১৪২ আসনে নির্বাচন হবে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়।
পশ্চিমবঙ্গে প্রথম দফার (first phase) গেজেট নোটিফিকেশন ৩০ মার্চ। দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি ২ এপ্রিল। প্রথম দফার মনোনয়ন জমা শেষ দিন ৬ এপ্রিল। স্ক্রুটিনি (scrutiny) ৭ এপ্রিল। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৯ এপ্রিল। অন্যদিকে, দ্বিতীয় দফার (second phase) মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। স্ক্রুটি ১০ এপ্রিল। ও প্রত্য়াহারের শেষ দিন ১৩ এপ্রিল।
নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (CEC, Gyanesh Kumar) জানান, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা অনুযায়ী ভোটার ৬ কোটি ৪৪ লক্ষ। আদালতের নির্দেশ মেনে অ্যাডজুডিকেশন পর্ব শেষ হলে যে নাম তালিকায় আসবে তা নিয়েই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। প্রথম দফার নির্বাচনে যেতে এখন বাকি ৩৫ দিনের সামান্য বেশি। প্রশ্ন উঠছে, এই সময়ের মধ্যে অ্যাডজুডিকেশনের পর্ব পেরিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা যাবে কি না।
আরও পড়ুন : পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর
নির্বাচন ঘোষণার পরেই পাঁচ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে, জানান সিইসি জ্ঞানেশ কুমার। সেই মতো নির্বাচনী নির্ঘণ্টের সঙ্গেই প্রকাশ করা হয় নির্বাচনী আচরণ বিধি। এই পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮২৪ আসনের ফলাফল ঘোষণা হবে ৪ মে।
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

NEET ইস্যুতে বিরোধীদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্র! কী শর্ত দিলেন কিরেণ রিজিজু
6h ago

ক্যাম্পাসে 'নিখোঁজ' পোস্টার! NEET-এর প্রশ্নফাঁসে অবশেষে মুখ খুললেন এক 'ইডিয়েট ফারহান'
8h ago

আপাতত মিলল না অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আবেদনের অনুমতি, রাজ্যকে কী নির্দেশ আদালতের
8h ago

এক ধাক্কায় কত বাড়ল সোনার দর! দেখে নিন এক নজরে
9h ago

সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই বিক্ষোভে কল্যাণ
10h ago

২৯ বছর আগে প্রশ্নফাঁস নিয়ে ছাত্র আন্দোলনেই পরিচিতি ধর্মেন্দ্র প্রধানের! একই ঘটনায় কী বলবেন শিক্ষামন্ত্রী
10h ago
More from শিরোনাম
View All →
প্রশ্নফাঁসে ফাস্ট ট্র্যাক কোর্টে তদন্তের আশ্বাস প্রধানমন্ত্রীর, 'আগে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন' পাল্টা পোস্ট রাহুলের
12h ago

শিক্ষার্থীদের সাহসকে কুর্নিশ, দিল্লিতে পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমনের
13h ago

টার্গেট করে বিধানসভায় বলতে দিচ্ছে না, এর নাম গণতন্ত্র! মার্শাল দিয়ে বের করে দেওয়ার তীব্র প্রতিবাদ কুণালের
1d ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
1d ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
1d ago
