Saturday, March 14, 2026

আমাজন অগ্নিকাণ্ড: 7দেশের বনরক্ষা চুক্তি সই

Date:

Share post:

আমাজনে দাবানল নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে বনরক্ষা চুক্তিতে সই করেছে দক্ষিণ আমেরিকার সাতটি দেশ। দেশগুলো আমাজন নদী অববাহিকা রক্ষায় পদক্ষেপ নিতে সম্মত হয়েছে। কলম্বিয়ায় অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে সাত দেশ নতুন বনায়নের কাজ করতেও সম্মত হয়েছেন।

আরও পড়ুন-বধূর গায়ে আগুন দিয়ে খুনের চেষ্টা, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে 

এই সাতটি দেশ হলো বলিভিয়া, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, পেরু ও সুরিনাম। চুক্তিতে দুর্যোগ মোকাবিলা নেটওয়ার্ক এবং স্যাটেলাইট নজরদারির কথা বলা হয়েছে।

বেশ কিছু দিন ধরে আগুনে পুড়ছে ‘পৃথিবীর ফুসফুস’ আমাজন। পরিসংখ্যান বলছে, অতীতে কখনও আমাজনে এত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ব্রাজিলের মহাকাশ গবেষণা সংস্থা দ্য ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চ (ইনপে) জানিয়েছে, চলতি বছরের প্রথম আট মাসে আমাজনে রেকর্ড সংখ্যক আগুন লাগার ঘটনা ঘটেছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছর 85 শতাংশ বেশি আগুন লেগেছে। চলতি বছর এখনও পর্যন্ত আমাজনে অন্তত 80 হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাজনের আগুন নেভাতে সেনাবাহিনী মোতায়েনের পর যুদ্ধবিমানের সাহায্যে জলও ঢালা হয়েছে। কিন্তু তাতে বিশেষ কাজ হয়নি।

আরও পড়ুন-আজ বঙ্গযোদ্ধাদের মুখোমুখি গুজরাত 

spot_img

Related articles

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...