Thursday, June 25, 2026

শরীরে নিউমোনিয়ার উপসর্গ মিলেছে, তবে স্থিতিশীল বুদ্ধদেব

Date:

Share post:

প্রায় 12 ঘণ্টারও বেশি হাসপাতালে কাটানোর পর এখন অনেকটাই স্থিতিশীল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইতিমধ্যে তাঁকে এক ইউনিট রক্ত দেওয়া হয়েছে। আরও এক ইউনিট দেওয়া শুরু হবে বলে জানা গিয়ে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। তাঁর চিকিৎসার জন্য পাঁচ চিকিৎসকের একটি দল গড়া হয়েছে। শারীরিক পরীক্ষায় বুদ্ধদেব ভট্টাচার্যর শরীরে নিউমোনিয়ার উপসর্গ মিলেছে। কিন্তু, তাঁর এই মুহূর্তে যা অবস্থা তাতে কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দেওয়া সম্ভব নয়। তাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

গতকালই গভীর রাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধানকর। বুদ্ধবাবু তাঁকে দেখে কুশল বিনিময় করেন। তাঁকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে গিয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...