Monday, June 8, 2026

প্রশান্ত কিশোরের পাল্টা টিম তৈরির প্রস্তুতি বৈঠকে বিজেপি

Date:

Share post:

তৃণমূলের প্রশান্ত কিশোরের জনসংযোগ কর্মসূচিকে কমব্যাট করতে নেমে পড়ল ভারতীয় জনতা পার্টি। বিধানসভা ভোটের বাকি প্রায় 19 মাস। এই 19 মাসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিল রাজ্য বিজেপি। শনিবার আইসিসিআর-এ দলের রুদ্ধদ্বার বৈঠক হয় শীর্ষ নেতৃত্বের। কৈলাশ বিজয়বর্গীয় এবং অরবিন্দ মেনন ছিলেন বৈঠকের মধ্যমণি। টিম তৈরি হয়েছে 16 সাংসদ আর 13 বিধায়ককে নিয়ে। টিমে রাখা হয়নি দুই মন্ত্রী বাবুল সুপ্রিয় ও চৌধুরিকে। এই টিম 11-21 সেপ্টেম্বর প্রত্যেকটি লোকসভা আসনে ঘুরবে। প্রত্যেক লোকসভা আসনের বিধানসভা আসনগুলির পরিস্থিতি রিপোর্ট তৈরি করে নেতৃত্বকে দেবেন। এমনকী প্রাথমিক প্রার্থী বাছাইও টিম করবে। তাছাড়া বিরোধী ভোটের গতিপ্রকৃতি, তফশিলি জাতি-জনজাতি, স্বাভাবিক ট্রেন্ড, লোকসভা- বিধানসভার ভোট পার্থক্য এবং আমজনতার স্বাভাবিক মুড তুলে ধরবে। সেই পরিপ্রেক্ষিতে বিধানসভাওয়াড়ি সিদ্ধান্ত নেওয়া হবে।

Related articles

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...

‘বন্ধু’ আমেরিকার হামলায় ২৪ ভারতীয় নাবিকের প্রাণনাশের আশঙ্কা!

ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী আন্তর্জাতিক জাহাজে মার্কিন নৌসেনার আচমকা হামলায় চাঞ্চল্য ছড়ালো। মাদাগাস্কারের ওই জাহাজটিতে মোট ২৪...

ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা, প্রশাসক স্মিতা

মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফার পরে এবার ভেঙে দেওয়া হল কলকাতা পুরসভা (KMC)। কলকাতা পুরসভার বর্তমান মিউনিসিপ্যাল...

অবশেষে রাজ্যে চালু ‘আয়ুষ্মান ভারত’, কী সুবিধা পাবেন বাংলার মানুষ? জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় অবশেষে চালু হল কেন্দ্রের স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। সোমবার (Monday) কেন্দ্রের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের পর দিল্লির...