Saturday, April 4, 2026

বাংলায় বিজেপি-র ভোট-প্রস্তুতি শুরু, 16 সাংসদ, 13 বিধায়কের বিশেষ টিম

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোটের বাকি এখনও পৌনে দু’বছর। এখন থেকেই সলতে পাকাতে নেমে পড়লো বঙ্গ-বিজেপি। কলকাতার ICCR-এ শনিবার বঙ্গ বিজেপি-র রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক হয়েছে। বিজেপি অন্দরের খবর, এই বৈঠকে 42টি লোকসভা আসন নিয়ে আলাদা আলাদা আলোচনা হয়েছে। দলের 16 সাংসদ, 13 বিধায়ক ও রাজ্য নেতাদের নিয়ে বিশেষ একটি টিম গঠন করা হয়েছে। ব্যস্ততার কারনে দুই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরিকে বাইরে রাখা হয়েছে। ঠিক হয়েছে, এই ক্ষমতাসম্পন্ন টিম 11 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিটি লোকসভা কেন্দ্রে ঘুরবে। প্রতি টিমে 3-4 জন সদস্য থাকবেন। একটি লোকসভা কেন্দ্রের আওতায় থাকা বিধানসভা কেন্দ্রগুলির পরিস্থিতি খতিয়ে দেখবেন। অভিজ্ঞ কয়েকজনকে একাধিক জেলার দায়িত্বও দেওয়া হয়েছে। বিধানসভা ভোটের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এই কমিটি বা টিমের বক্তব্য অগ্রাধিকার পাবে। কলকাতার দুটি লোকসভা আসন, উত্তর এবং দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে। জানা গিয়েছে, হাওড়া ও হুগলি জেলার দায়িত্ব পেয়েছেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...