Monday, March 30, 2026

লিগের নয়া সূচি, দুই প্রধানের দাবি নস্যাৎ করা হচ্ছে

Date:

Share post:

লিগের সূচি বদলে রাজি নয় আইএফএ। ইস্টবেঙ্গল চাইছে, সপ্তাহে একটি ম্যাচ। আর কিবু ভিকুনার দলের দাবি, চার দিন অন্তর। আবার ছোট ক্লাবগুলি চাইছে পুজোর আগে শেষ হোক কলকাতা লিগ। শনিবার লিগের নতুন সূচি দেওয়া হবে। সেখানে বাগান বা লাল হলুদ, কারওরই দাবি সম্ভবত রাখা হচ্ছে না। ২ বা ৩ দিন অন্তর ম্যাচ রাখা হচ্ছে। পুজোর আগে লিগ শেষ করতে গেলে ১৯ দিনে ৩০টি ম্যাচ করতে হবে। ফলে একদিনে ২টি বা ৩টি ম্যাচও কোনও কোনও দিন থাকবে। আইএফএ সচিব জানান, দাবি করলেই সব মানা হবে, এমন কোনও কথা নেই। অর্থাৎ ছোট ক্লাবগুলির দাবি, পুজোর আগে লিগ শেষ করার পথেই হাঁটছে আইএফএ।

Related articles

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...