Friday, April 3, 2026

প্রায়শ্চিত্তের সুযোগ আর নেই, বুদ্ধকে নিয়ে কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

বুদ্ধদেব ভট্টাচার্যর দ্রুত আরোগ্য কামনা করি।
এক তীব্র অভিমান নিয়ে একজন মানুষ নিজেকে স্বেচ্ছাবন্দি করে ফেলেছেন, এই অনুভূতিটাও যন্ত্রণাদায়ক।
বুদ্ধবাবু সৎ, রুচিশীল, পরিচ্ছন্ন এবং স্বপ্ন দেখা নেতা, তাতে কোনো সন্দেহ নেই।
আবার এটাও ঠিক নানা কারণে 2011 সালের পরিবর্তনটা অবধারিত ছিল। তাতে বামশিবিরের অনেকেরও ভূমিকা ছিল।
পেশাগত জীবনে বুদ্ধবাবুর সহযোগিতা পেয়েছি বারবার। পরবর্তীকালে স্বাভাবিক মেরুকরণে দূরত্ব তৈরি হয়।
এই অনিবার্য দূরত্বটাও আমার কাছে আফশোস হিসেবে রয়ে গেছে।

আমি বিশ্বাস করি তাঁর তীব্র অভিমান আছে।
নিজের পার্টির একাংশের প্রতি, বামপন্থীদের একাংশের প্রতি, মিডিয়ার প্রতি, একাংশের বুদ্ধিজীবী আর বণিকের প্রতি, বাংলার মানুষের প্রতি। তার থেকে একটা তীব্র বিতৃষ্ণা কাজ করছে দৈনন্দিন জীবনের প্রতি।

বুদ্ধদেববাবু, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
আপনার বহু সাক্ষাৎকার নিয়েছি, পার্টি অফিস থেকে বিমানে। বহু লিখেছি, কখনও সমর্থনে, কখনও তীব্র বিরোধিতায়। সক্রিয় বিরোধিতা করেছি একটা সময়ে।

জানি না এটা পাপ ছিল কি না। কিন্তু প্রায়শ্চিত্ত করার সুযোগ আমার আর নেই।

আমি দূর থেকে করজোড়ে এটুকুই প্রার্থনা করতে পারি, আপনি সুস্থ হয়ে উঠুন।

সঙ্গে একটি ছবি দিলাম। 2005 জাকার্তা। সালিম গোষ্ঠীর টুহুইলার কারখানায়। আমারই অনুরোধে, আমারই তোলা ছবি।
আবার এমন সুস্থ স্বাভাবিক সক্রিয় জীবনে ফিরুন বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন-লড়াই চলছে, ক্ষীণ আশা এখনও রয়েছে, অভিযান ব্যর্থ বলতে নারাজ বিজ্ঞানীরা

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...