Thursday, June 25, 2026

ISRO-র ‘গগনযান’ প্রকল্পে বায়ুসেনার 12 জন পাইলট চূড়ান্ত

Date:

Share post:

চন্দ্রাভিযান-প্রকল্প এখনও কার্যত ঝুলে আছে। তার মাঝেই পরবর্তী দুঃসাহসিক প্রোজেক্টের কাজ ISRO শুরু করে দিলো।

‘গগনযান’ প্রকল্পের জন্য প্রথম পর্যায়ে ভারতীয় বায়ুসেনার 12 জন পাইলট নীরবে ISRO বাছাই করে ফেললো।
ISRO জানিয়েছে, দিনকয়েক আগে বেঙ্গালুরু’র ইনস্টিটিউট অব এরোস্পেস মেডিসিনে প্রথম দফার পরীক্ষায় সফল হয়েছেন এই 12জন। চূড়ান্ত বাছাইয়ের পর এই 12 জনের মধ্যে 4 জন মহাকাশচারী প্রথম সওয়ার হবেন ‘গগনযান’-এ। সূত্রের খবর, তালিকায় কোনও মহিলা নেই। নিরাপত্তাজনিত কারণে ওই 12 জনের নাম গোপন রাখা হয়েছে।

প্রসঙ্গত, 1984 সালে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়েছিলেন বায়ুসেনার পাইলট রাকেশ শর্মা। সেই অভিযানে ‘পরিবর্ত-পাইলট’ হিসেবে ছিলেন রবীশ মালহোত্রা। তিনিও বায়ুসেনার পাইলট ছিলেন। 2018-র স্বাধীনতা দিবসে গগনযান প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। 2022 সালে ওই প্রকল্প কাজ শুরু করবে। ISRO প্রাথমিক ভাবে চেয়েছিল, এই 4 জন মহাকাশচারীর এক জন অন্তত মহিলা হন। সমাজের নানা স্তর থেকে বাছাইয়ের ভাবনাও ছিল। কিন্তু সূত্রের দাবি, হাতে সময় কম থাকায় শেষমেশ বায়ুসেনার ‘টেস্ট পাইলট’ তালিকা থেকেই 12 জনকে বাছাই করা হয়েছে। টেস্ট পাইলটের তালিকায় কোনও মহিলা নেই। তাই এখানেও কোনও মহিলাকে রাখা সম্ভব হয়নি।

ISRO-র সূত্র জানাচ্ছে, প্রথম দফায় শারীরিক এবং মানসিক ক্ষমতার পরীক্ষা হয়েছে।তার ভিত্তিতেই 12 জনকে বাছাই করা হয়েছে। এবার টানা 3 মাস আরও কঠিন পরীক্ষা নেওয়া হবে। কঠিন পরীক্ষার কারণ, মহাকাশে প্রতিকূল পরিস্থিতি এবং কঠিন সমস্যার মোকাবিলা করতে হতে পারে মহাকাশচারীদের। অভিকর্ষ বল শূন্য, সেই পরিস্থিতিতে স্নায়ুর জোর কতটা ধরে রাখতে পারবেন তাঁরা, তা-ও দেখা প্রয়োজন। এ ভাবে 4 ধাপে বাছাইয়ের পর যে 4 জন থাকবেন, রাশিয়ায় তাঁদের চূড়ান্ত পরীক্ষা হবে। রাকেশ শর্মাও রুশ অভিযাত্রী দলের সঙ্গেই মহাকাশে গিয়েছিলেন।

অভিযানে যাওয়ার আগে ভারতীয় মহাকাশচারীদের জীববিদ্যা, পদার্থবিদ্যা এবং মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতি পরিচালনা শিখতে হবে। ভারতের এরোস্পেস মেডিসিন প্রতিষ্ঠান থেকে প্রাথমিক চিকিৎসার পাঠ দেওয়া হবে ওই 4 জনকে।

আরও পড়ুন-চন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের

 

 

Related articles

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...

”কণ্ঠস্বর আমার, কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

”কণ্ঠস্বর আমার। আমি তো অস্বীকার করিনি। তার পরেও কেন নমুনা সংগ্রহ?” প্রশ্ন তুলে উস্কানিমূলক মন্তব্য মামলায় সিআইডি-র সিদ্ধান্তের...