Monday, June 8, 2026

চন্দ্রযান-2 নিয়ে বিশেষ কভার ডাক বিভাগ পশ্চিমবঙ্গ সার্কেলের

Date:

Share post:

চন্দ্রযান-2 এর অভিযানকে সামনে রেখে বিশেষ ‘কভার’ আনল ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল। আবরণ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জিপিও’তে।

কভার উন্মোচন করেন পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল গৌতম ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের ডিরেক্টর দেবীপ্রসাদ দুয়ারি, কলকাতার পোজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের ডিরেক্টর এস সেন, ওয়েস্ট বেঙ্গল সার্কেলের পোস্টমাস্টার জেনারেল (মেলস অ্যান্ড বিডি) নীরজ কুমার, কলকাতা রিজিয়নের পোস্টমাস্টার জেনারেল অমিতাভ সিং সহ অন্য কর্তারা।

আগামী 16 নভেম্বর পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে রাজ্যস্তরে বিশেষ স্ট্যাম্প প্রদর্শনী শুরু হবে অ্যাকাডেমি অব ফাইন আর্টসে। সেই প্রদর্শনীরও লোগো-র আনুষ্ঠানিক প্রকাশও করা হয় এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে।

আরও পড়ুন-BIG BREAKING: খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের

 

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...