Sunday, June 28, 2026

ব্রেকফাস্টে আইসক্রিম, বাড়ি ফিরতে চান বুদ্ধবাবু

Date:

Share post:

আগের থেকে স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। রবিবাসরীয় সকালে খেলেন ভ্যানিলা আইসক্রিম। শুধু ঠাণ্ডা নয়, প্রিয় লাল চাও খেয়েছেন তিনি। তালিকাতে ছিল পেঁপেও।

শুক্রবার রাতে সংকটজনক অবস্থায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় শরীরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণও ছিল কম। রাত থেকেই অক্সিজেন দেওয়া হয় তাঁকে। দেওয়া হয় রক্তও। রবিবার, সকালে বেসরকারি হাসপাতালের মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, টানা 6-8 ঘণ্টা বাইপ্যাপ দেওয়ার পরে, সেটি খুলে দেওয়া হয়েছে। আগের থেকে শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বুদ্ধবাবুর। তাঁর রক্তচাপ অনেকটাই স্বাভাবিক। দুর্বলতাও আগের থেকে কিছুটা কম। রক্তচাপও স্বাভাবিক। টানা অক্সিজেন দিলে দুর্বলতা একেবারেই কমে যাবে বলে আশাবাদী চিকিৎসকরা।

শারীরিক অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরতে চাইছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, এখনই তাঁকে বাড়ি ফেরার অনুমতি দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন চিকিৎসকরা।

দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছেন বুদ্ধবাবু। প্রায় আড়াই বছর ধরে স্বেচ্ছায় গৃহবন্দি। হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়েও তাঁর প্রবল অনীহা। এই পরিস্থিতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সব রকম শারীরিক পরীক্ষা করিয়েই বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চান সিপিএম নেতারা।

আরও পড়ুন-হঠাৎ কলকাতাগামী বিমান ল্যান্ড করলো ভূবনেশ্বরে! কারণ জানলে আপনিও বাহবা দেবেন

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...