Tuesday, April 7, 2026

আপনি কি চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করেন? তাহলে সোমবার সকালে কোন পথ ধরবেন?

Date:

Share post:

স্বাস্থ্য পরীক্ষার জেরে চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ থাকায় 2 দিন ধরে ইএম বাইপাসে প্রবল যানজট হচ্ছে। সেই কথা মাথায় রেখেই আজ রবিবার সকালে কেএমডিএ-কে চিঠি দিয়েছিল কলকাতা পুলিশ। সেই চিঠি অনুযায়ী কেএমডিএ-কে সমস্ত কাজ আগামীকাল সোমবার সকাল 8টার আগে শেষ করে উড়লপুলটি খুলে দেওয়ার আবেদন করা হয়েছিল।

প্রথমে কেএমডিএ জানিয়েছিল, এই আবেদন মানা সম্ভব নয়। কাজ শেষ করতে আগামীকাল সারাদিনটিই লাগবে। এই সমস্যা নিয়ে ক্রমাগত আলোচনার পর অবশেষে কেএমডিএ জানিয়ে দিয়েছে আগামীকাল সোমবার বেলা 11টা পর্যন্ত এই কাজ চলবে। তবে বেলা 11.30টার পর তা খুলে দেওয়ার চেষ্টা করা হবে। ফলে আগামীকাল অফিস টাইমে প্রবল যানজট হবে বলে আশঙ্কা প্রকাশ করছে পুলিশ।

এই যানজটের কথা ভেবেই বিকল্প হিসাবে সাময়িক পথ নির্দেশিকা জানাল কলকাতা পুলিশ। এই নির্দেশ অনুযায়ী, কলকাতা পুলিশের পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে, যাঁরা বিমান ধরতে যাবেন অথবা যাঁরা বিমানবন্দর-সল্টলেক বা ভিআইপিতে এই সময়ে যেতে চান, তাঁরা চিংড়িঘাটার রাস্তা না ধরে, এজেসি-এপিসি রোডে হয়ে বেলেঘাটা মেন রোড বা নারকেলডাঙা মেন রোডের পথ ধরতে পারেন অথবা রাজাবাজার হয়ে মানিকতলা মেন রোড দিয়ে সিআইটি রোড ধরে যেতে পারেন। দক্ষিণ দিকে যাওয়ার জন্য কোনও সমস্যা নেই।

আরও পড়ুন-মাঝ সমুদ্রে সন্ধান ভুতুড়ে-রহস্যময় এই শহরের! বাকিটা জানতে পড়ুন

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...