Wednesday, April 8, 2026

এবার অ্যান্ড্রয়েডেও ফিঙ্গার প্রিন্ট আনলক হোয়াটস অ্যাপের

Date:

Share post:

আইফোনের পর এবার অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যও ফিঙ্গার প্রিন্ট আনলক ফিচার আনল হোয়াটস অ্যাপ। এর ফলে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসে (ফোন, ট্যাব ইত্যাদি) হোয়াটস অ্যাপ অ্যাপটি খুলতে গেলেই লাগবে সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের ছাপ। নতুন এই ফিচারের ফলে মেসেজিং অ্যাপের সুরক্ষা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে।

তবে, আপাতত অ্যান্ড্রয়েডে এই ফিচারের সুবিধা পাবেন হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ব্যবহারকারীরা। এর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে হোয়াটস অ্যাপকে 2.19.3 ভার্সানে আপডেট করতে হবে। এরপর অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে প্রাইভেসি অপশনে যেতে হবে। সেই প্রাইভেসি অপশনের ভিতরে গিয়ে চালু করা যাবে ফিঙ্গার প্রিন্টের সুবি‌ধা।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আইফোন ব্যবহারকারীদের জন্য এই সুবি‌ধা এনেছিল মার্ক জুকারবার্গের হাতে থাকা সংস্থা হোয়াটস অ্যাপ। সেখানে ফিঙ্গার প্রিন্টের পাশাপাশি ছিল ফেস লকেরও সুবিধাও।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...