Monday, June 15, 2026

উন্মত্ত জনতা আইন হাতে তুলে নিচ্ছিল, বাধা দিতে ফের আক্রান্ত পুলিশ

Date:

Share post:

রাজ্যে ফের আক্রান্ত পুলিশ। গণপিটুনি থেকে এক যুবককে উদ্ধার করতে গিয়েই এবার আক্রান্ত হতে হল পুলিশকে। ঘটনাটি আসানসোলের হিরাপুর থানার ভালোটিয়া গ্রামে।

জানা গিয়েছে, শনিবার রাতে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় ওই এলাকায়। গ্রামবাসীরা তার পরিচয় জানতে চাইলে অসংলগ্ন উত্তর দেয় সে। এরপরই চোর সন্দেহে তাকে মারধর করে ও আটকে রাখে গ্রামবাসীরা।

এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের বাধা দিয়ে যুবকে উদ্ধার করার চেষ্টা করলে পুলিশের উপর চড়াও হয় উন্মত্ত জনতা। হামলায় দু’জন সিভিক ভলান্টিয়ার আক্রান্ত হন। তাঁদের আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চড়াও হওয়ার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়েছে বলে খবর। তদন্ত শুরু হয়েছে। এখনও থমথমে এলাকা।

Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...